বাংলাদেশ   শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ভারতের প্রধানমন্ত্রীর মনিপুর সফর নিয়ে গুঞ্জন -এত দেরিতে কেন?

মিলন লস্কর, শিলচর (ভারত) :    |    ০৬:৩৪ পিএম, ২০২৫-০৯-০৪

ভারতের প্রধানমন্ত্রীর মনিপুর সফর নিয়ে গুঞ্জন -এত দেরিতে কেন?

প্রায় দুই বছরের নীরবতার পর অবশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপূর্বর রাজ্য মনিপুর সফরের সিদ্ধান্ত নিলেন।   মনিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য সফরকে ঘিরে উত্তেজনা ও সংশয় ছড়িয়েছে গোটা   মনিপুর রাজ্যজুড়ে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী এ মাসের ১৩ বা ১৪ সেপ্টেম্বর মনিপুর সফরে আসছেন প্রধানমন্ত্রীর আসন্ন রাজ্য সফরকে সামনে প্রশাসনিক প্রস্তুতি জোরদারভাবে শুরু হয়েছে।  এ লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে এবং ৭–১৪ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।
প্রধানমন্ত্রী রাজধানী ইম্ফল ছাড়াও চূড়াচান্দপুর সফর করতে পারেন বলে জানা গেছে।২০২৩ সালের মে মাসে মেইতৈ ও কুকি–জো সম্প্রদায়ের সংঘর্ষে ২৫০–২৬০ জনের বেশি প্রাণহানি ঘটেছে এবং প্রায় ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এখনও হাজারো মানুষ শরণার্থী শিবিরে মানবেতর জীবনযাপন করছেন। রাষ্ট্রপতি শাসন জারি থাকলেও রাজ্যে স্থায়ী সমাধান বা জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব হয়নি।
এদিকে প্রধানমন্ত্রীর  সফরের খবরে গোটা রাজ্যে   রাজনৈতিক মহল সরগরম। রাজ্য বিজেপি   আশাবাদী যে প্রধানমন্ত্রীর সফর মানিপুরে শান্তি ও সমাধানের নতুন দিগন্ত খুলে দিতে পারে।অপরদিকে, বিরোধী কংগ্রেস  দাবি করছে—প্রধানমন্ত্রী দীর্ঘ দুই বছরের নীরবতার জন্য রাজ্যের মানুষের কাছে ক্ষমা চাইতে বাধ্য। কংগ্রেসের নেতা জাইরম রমেশ মন্তব্য করেছেন,  অনেক দিরিতে প্রধানমন্ত্রী মনিপুর সিদ্ধান্ত নিলেন। স্থানীয় মানবাধিকার সংগঠনগুলির বক্তব্য, সফর যদি শুধুই নির্বাচনী প্রচারণার কৌশল হয় তবে তা রাজ্যের গভীর ক্ষত সারাতে পারবে না।
কেন্দ্র ইতিমধ্যেই কুকি জঙ্গি সংগঠনগুলির সঙ্গে “সাসপেনশন অফ অপারেশন”  চুক্তির পুনর্মূল্যায়ন শুরু করেছে। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত  , এটি মূলত নির্বাচনের আগে শান্তির আবহ তৈরি করার রাজনৈতিক কৌশল, স্থায়ী সমাধান নয়।
প্রধানমন্ত্রীর সফর যদি সত্যি ঘটে, তবে সেটি শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, মানিপুরবাসীর কাছে এটি হবে এক লিটমাস টেস্ট। প্রধানমন্ত্রী কি শিবিরে থাকা বাস্তুচ্যুতদের সঙ্গে সরাসরি দেখা করবেন? তিনি কি দাঙ্গার শিকার পরিবারগুলির প্রতি দায়বদ্ধতার প্রতিশ্রুতি দেবেন? না কি ভ্রমণ সীমাবদ্ধ থাকবে উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও নির্বাচনী ভাষণে?
মানিপুরের মানুষের মুখে আজ এই প্রশ্ন - এই সফর আশার প্রতিশ্রুতি না কেবল নির্বাচনী প্রদর্শনী। সে প্রশ্নের উত্তর মিলবে প্রধানমন্ত্রী ইম্ফল পৌছার পর।   

রিটেলেড নিউজ

 কক্সবাজার সৈকতে নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার

কক্সবাজার সৈকতে নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার

মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : কক্সবাজারের হিমছড়ি পেঁচারদ্বীপ সৈকতে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের লাশ উদ্à...বিস্তারিত


যশোর প্রশাসন সাংবাদিকদের প্রতিপক্ষ নয়, সমন্বয় জরুরি

যশোর প্রশাসন সাংবাদিকদের প্রতিপক্ষ নয়, সমন্বয় জরুরি

আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো  প্রশাসন ও গণমাধ্যমের কাজের মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা। তাই সাংবাদিক ও প্রশà...বিস্তারিত


গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মো. আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মাà...বিস্তারিত


কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত


৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছà§...বিস্তারিত


সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি কà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর