শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ১০:৩৭ পিএম, ২০২৫-১০-১০
রাঙামাটিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ইয়েস বাংলাদেশ এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে রাঙামাটি শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ধর্ম বিষয়ক সহ সম্পাদক, সাবেক রাঙামাটি জেলা বিএনপি'র সভাপতি ও সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ অ্যাডভোকেট দীপেব দেওয়ান।
এতে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা প্রেস ক্লাব সভাপতি আনোয়ার আল হক, অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯নং আসনের সংসদ প্রার্থী মৈত্রী চাকমা, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মজিবুল হক, বিশিষ্ট সমাজসেবক মো. নুরুজ্জামান, সাবেক প্যানেল মেয়র রবিউল আলম রবি প্রমূখ।
ইয়েস বাংলাদেশ সংগঠনের জেলা ভলেন্টিয়ার ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুরা আগামীর ভবিষ্যৎ। শিশুদের জন্য কাজ করতে হবে। শিশুদের সুন্দর আগামী নিশ্চিত করার লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে বলেও জানান বক্তারা।
পরে শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited