শিরোনাম
মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : | ০৫:৫৮ পিএম, ২০২৬-০১-০৪
সাগরপথ ব্যবহার করে অবৈধভাবে মালয়েশিয়া গমনের সময় নারী, পুরুষ ও শিশুসহ ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় একটি কাঠের বোট এবং মানবপাচারচক্রের ১০ সদস্যকেও আটক করা হয়। রোববার (৪ জানুয়ারি) ভোরে কক্সবাজারের টেকনাফ উপজেলার দ্বীপ ইউনিয়ন সেন্টমার্টিন থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে নৌবাহিনীর টহলরত জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ তাদের আটক করে। নৌবাহিনীর মিডিয়া উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নৌবাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা দালালচক্রের মাধ্যমে তারা অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা শুরু করেছিলেন। বোটটিতে ন্যূনতম জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি কিংবা নিরাপত্তা ব্যবস্থা ছিল না। নৌবাহিনীর মিডিয়া উইং আরও জানায়, গভীর সমুদ্রে এভাবে যাত্রা করলে বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা ছিল। নৌবাহিনীর সময়োচিত ও কার্যকর অভিযানের ফলে সম্ভাব্য একটি বড় মানবপাচার কার্যক্রম প্রতিহত করা সম্ভব হয়েছে। আটক বোট ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের জলসীমার নিরাপত্তা নিশ্চিত করা, সমুদ্রপথে মানবপাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ সব ধরনের অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রাখবে বলেও জানিয়েছে নৌবাহিনী।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited