শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:৫৫ পিএম, ২০২৫-১২-১১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশা–২ প্রকল্পের আওতায় “রেফারেল মেকানিজম ডেভেলপমেন্ট ওয়ার্কশপ” বুধবার (১০ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন মাসুদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. একরামুল হক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার।
কর্মশালাটি সঞ্চালনা করেন রিজিওনাল এমআরএসসি কো-অর্ডিনেটর মোহাম্মদ শামসুজ জামান।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, ব্র্যাক কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা প্রত্যাশা–২ প্রকল্পের রেফারেল কার্যক্রম আরও শক্তিশালী করা, সেবার সমন্বয় বৃদ্ধি এবং মাঠ পর্যায়ে কার্যকর রেফারেল মেকানিজম তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
ওয়ার্কশপে অভিবাসন–সংশ্লিষ্ট সেবা প্রদানকারী সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়, রেফারেল পথচিত্র উন্নয়ন এবং সেবা গ্রহণকারীদের জন্য আরও সহজ, দ্রুত ও ফলপ্রসূ সেবা নিশ্চিত করতে বেশ কিছু সুপারিশ উত্থাপন করা হয়।
আয়োজকদের মতে, এই কর্মশালা অভিবাসনভিত্তিক সেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং সেবা প্রদান ও গ্রহণের মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited