শিরোনাম
সংবাদদাতা, সাতক্ষীরা : | ১০:২৮ পিএম, ২০২৫-০১-০৬
সাতক্ষীরার কলারোয়ায় মসজিদের ডিজিটাল বোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু BD 71 Hacker’ লেখা প্রদর্শিত হওয়ার ঘটনা ঘটেছে। এতে মুসল্লিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আজ সোমবার মাগরিবের নামাজের পর উপজেলার ইউরেকা কমপ্লেক্স জামে মসজিদে এ ঘটনা ঘটে।
মসজিদের ইমাম বলেন, মাগরিবের নামাজের পর প্রথমবার এ লেখাটি নজরে আসে। কেউ হ্যাকিংয়ের মাধ্যমে এটি করেছে। আমরা বিষয়টি তাৎক্ষণিকভাবে ঠিক করার চেষ্টা করেছি। এর আগে বোর্ডে শুধু মসজিদের নামই প্রদর্শিত হতো।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের কর্মকাণ্ডের জন্য দায়ীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, আমি ঘটনাটি শুনেছি এবং তাৎক্ষণিকভাবে লোক পাঠাচ্ছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখছি।
এর আগে গত ৩০ ডিসেম্বর ফেনী সদরের বড় মসজিদের নামাজের সময় দেখানো স্ক্রিনের ‘জয় বাংলা, আওয়ামী লীগ আবার ফিরে আসবে’ লেখা দেখা যায়।
এছাড়া গত গত ১ জানুয়ায়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে’।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited