শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ১২:২৯ পিএম, ২০২০-১১-০৩
ইন্দোনেশিয়া থেকে আসা নতুন রেক (বগি) যুক্ত হলো সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে। মঙ্গলবার ( ৩ নভেম্বর) এ ট্রেনে লাল-সবুজ রঙের বগি যুক্ত হয়। সকাল ৭টায় নতুন রূপে চট্টগ্রাম ছাড়ে ট্রেনটি।
এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) সরদার সাহাদাত আলী।
জানতে চাইলে তিনি বলেন, সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের পুরাতন রেক সরিয়ে ইন্দোনেশিয়া থেকে আনা নতুন রেক যুক্ত করা হয়েছে। এখন থেকে যাত্রীদের ভ্রমণ আরও উন্নত হলো। ট্রেনকে আধুনিক ও উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে মাননীয় রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের অনেক পদক্ষেপের মধ্যে এটিও একটি পদক্ষেপ।
চট্টগ্রাম-ঢাকা রুটে চলাচল করা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে ২০০৬ সালে সাদা চায়না বগি যুক্ত হয়। ১৪ বছর পর এসব সাদা বগি সরিয়ে ইন্দোনেশিয়ার লাল-সবুজের বগি যুক্ত হয়েছে। আগের মতো ১৮/৩৬ লোডে কাজ করবে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন।
এতে এসি চেয়ার আছে ৮টি, শোভন চেয়ার ৭টি। এছাড়া শোভন চেয়ার, গার্ড ব্রেক, ডাইনিং মিলিয়ে ২টি (যেখানে আগে চাইনিজ সাদা রেকে একটি এসি গার্ড ব্রেক কাজ করত)। পাওয়ার কার আছে একটি।
তবে নতুন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে আসনসংখ্যা ৯টি কমেছে। আগে যেখানে ৮৯৯টি ছিলো, সেখানে নতুন রেকে ৮৯০টি আসন রয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) সাদেকুর রহমান বলেন, সম্প্রতি ইন্দোনেশিয়া থেকে আসা লাল-সবুজের নতুন রেক সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে যুক্ত হয়। সকাল ৭টায় ট্রেনটি নতুন রূপে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
নতুর রেকের সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি হয় ২৫ অক্টোবর থেকে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited