শিরোনাম
সংবাদদাতা, গাইবান্ধা :: | ০৫:০২ পিএম, ২০২২-০১-০৪
গাইবান্ধায় শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় কাহিল হয়ে পড়েছে মানুষ। বিশেষ করে গ্রামের স্বল্প আয়ের গরিব ও শ্রমজীবী মানুষ বেশি কাহিল হয়ে পড়েছে। শীতে কষ্ট পাচ্ছে গবাদি পশুও। ফলে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে গৃহস্থ কৃষক ও খামারিরা। গত কয়েকদিন থেকে গাইবান্ধা অঞ্চলে তীব্র শীত অনুভূত হচ্ছে। গতকাল মঙ্গলবার শীতের তীব্রতা আরও বেড়ে যায়। ঘন কুয়াশা না থাকলেও দুপুর একটা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। দুপুর পর্যন্ত রোদ না ওঠায় মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়। গ্রামের শ্রমজীবী মানুষ তীব্র শীতের কারণে মাঠে নামতে পারেনি। অন্যদিকে, জেলার চরাঞ্চলগুলোতে মানুষের জীবনযাত্রা জড়োসড়ো হয়ে পড়েছে। অনেকে খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। মাঝেমাঝে এলোমেলো হিমেল হাওয়া শীত আরও বাড়িয়ে দিচ্ছে। এদিকে, শীত নিবারণের জন্য মানুষ গরম কাপড়ের দোকানে ছুটছে। দাম চড়া হলেও মানুষ বাধ্য হয়েই গরম কাপড় কিনছেন। অপরদিকে, নি¤œ আয়ের গ্রামের গরিব মানুষের একমাত্র ভরসা পুরাতন কাপড়। সেই পুরাতন গরম কাপড়ের দামও চড়া। দুইশ’-তিনশ’ টাকার নিচে মিলছে না পুরাতন গরম কাপড়। মঙ্গলবার পুরাতন কাপড়ের দোকানগুলোতে ছিল উপচেপড়া ভিড়। সকাল থেকে গ্রামাঞ্চল থেকে আসা নারীরা শিশুদের নিয়ে এসব কাপড়ের দোকানে ভিড় করেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited