বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে জাতীয় সমবায় দিবস পালিত

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০২:০৯ পিএম, ২০২৫-১১-০১

রাঙামাটিতে জাতীয় সমবায় দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে আজ জেলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলায় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয় । রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে আজ সকাল ১০টায় জেলা পরিষদের এনেক্স ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী সমবায় সমিতি হিসেবে ৬টি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক, জেলার সদর উপজেলাধীন ৪টি প্রতিষ্ঠানকে জাতীয় সমবায় পুরস্কার প্রদান এবং সফল সমবায় সমিতি হিসেবে ৩টি প্রতিষ্ঠানক সম্মাননা স্মারক এবং নারী উদ্যোক্তা হিসেবে একজন নারীকে সম্মাননা প্রদান করা হয়। আলোচনা সভার আগে, জাতীয় সমবায় দিবস উপলক্ষে আজ সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পর্যন্ত একটি বর্ণাঢ্য  শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।  শোভাযাত্রা শেষে জেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। ‘সাম্য সমতায়, দেশ গড়বে সমবায়’, এই প্রতিপাদ্যে জেলা সমবায় কর্মকর্তা মৌসুমি ভট্টাচার্যের সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মুহাম্মদ ইমরানুল হক ভুঁইয়া, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শাওন ফরিদ, জেলা প্রশাসক কার্যালয় কর্মচারী সমবায় সমিতির সভাপতি জগৎজ্যোতি চাকমা, আলোড়ন মহিলা সমবায় সমিতির সভাপতি নুরজাহান বেগম পারুল, আসবাবপত্র সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো: আব্দুর শুক্কুর প্রমুখ।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর