শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০১:০৪ পিএম, ২০২০-১২-০৫
চট্টগ্রাম নগরের পাহাড়তলী স্টেশনের কাছাকাছি চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ৮টি চাকা লাইচ্যুত হয়েছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (০৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি সকাল ৭টা ৪০ মিনিটে চট্টগ্রাম স্টেশন ছেড়ে চাঁদপুর উদ্দেশে যাচ্ছিলো।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশ গুপ্ত বলেন, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ করা হয়। ১০টার দিকে ট্রেনটি চাঁদপুরের উদ্দেশে ছেড়ে গেছে। এখন সিঙ্গেল লাইনে ওয়ার্কিং চলছে।
রেলওয়ে সূত্র জানায়, পাহাড়তলী স্টেশনটি গ্রেড-৩ স্টেশন। এসব স্টেশনে কাজ করতে হলে দীর্ঘদিনের অভিজ্ঞতা প্রয়োজন। কিন্তু এখানে যাকে স্টেশন নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সহকারী স্টেশন মাস্টার রাকিবুল ইসলাম। যার চাকরির বয়স এখনও দুই বছর হয়নি। তারই ভুলের কারণে সাগরিকা ট্রেনটি দুর্ঘটনায় পড়েছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited