শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:৩০ পিএম, ২০২৫-০৮-২৪
কুড়িগ্রাম প্রতিনিধি:
চর জাগে, দেশ বাঁচে এই স্লোগানে কুড়িগ্রামে দুই দিনব্যাপী স্থানীয় উদ্ভাবন ও অভিযোজন শীর্ষক মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জে অভিনন্দন কনভেনশন সেন্টারে দুদিনব্যাপী মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-ই-খুদা ।
মেলাটি মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় ও মহিদেব যুব সমাজ কল্যান সমিতি, সিআরইএ প্রকল্প, কুড়িগ্রাম সদরের আয়োজনে মেলায় পনেরোটি বিভিন্ন পরিবেশবাদী সংগঠন অংশগ্রহণ করে।
মেলায় অভিযোজন এক্সপো ও উদ্ভাবন ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা শীর্ষক আলোচনাসভায় প্রথম আলোর সিনিয়র সাংবাদিক সফি খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-ই-খুদা, সাবেক সিভিল সার্জন আমিনুল ইসলাম, যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর,মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির সিআরইএ প্রকল্প সম্বন্বয়কারী লুৎফর রহমান প্রমুখ।
উল্লেখ্য, মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় ও মহিদেব যুব সমাজ কল্যান সমিতি, সিআরইএ প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ও পাঁচগাছি ইউনিয়নে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমাতায়নের লক্ষ্যে ২০২৩ সাল থেকে কাজ করে আসছে।
এসময় বি.এম কুদরত-ই খুদা জানান আজকের এ আয়োজন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited