বাংলাদেশ   রবিবার, ৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

৭২ বছর পর আজিমপুরে ভাষাশহিদ রফিকের কবর চিহ্নিত

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:৪২ পিএম, ২০২৪-০৪-২৯

৭২ বছর পর আজিমপুরে ভাষাশহিদ রফিকের কবর চিহ্নিত

সাজেদা হক

৭২ বছর পর ভাষাশহিদ রফিকউদ্দিন আহমদের কবরটি চিহ্নিত করা হয়েছে।১৬ বৈশাখ ১৪৩১(২৯ এপ্রিল ২০২৪) দুপুরে রাষ্ট্রভাষা আন্দোলনের গবেষক তথা জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক এম এ বার্ণিকের উদ্যোগে ভাষাশহিদ রফিকের ভাতিজা আবদুর রউফ কবরের  স্থানটি শনাক্ত করেন।
 --- ৭২ বছর পর আজিমপুর কবরস্থানে ভাষাশহিদ বরকতের কবরের অব্যবহিত পূর্বেপার্শ্বে শহিদ রফিকের খবরটির অবস্থান নিশ্চিত করা হলো।  শহিদ রফিকের ভাতিজা আবদুর রউফ কবরের স্থানটি  দেখিয়ে দেয়ার পর,    ভাষা-আন্দোলনের গবেষক হিসেব অধ্যাপক এম এ বার্ণিক সেটি সত্যায়ন ও প্রমিতকরণ করেন। এসময়  সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনবিদ ড. শরিফ সাকি, কবি জান্নাতুন নাঈম  ও সাংবাদিক  সাজেদা হক। কবরটি চিহ্নিত করার পরপরই  শহিদ রফিকের নামাঙ্কিত ফলক ঝুলিয়ে দেন তারা। 
-----১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটায় বর্তমান কেন্দ্রীয় শহিদ মিনারে রফিক শহিদ হন। কবরটি অস্থায়ী কবর ছিলো বিধায় আজিমপুর কবরস্থান কর্তৃপক্ষ ৭১ বছর আগে এটি ভেঙে দিয়েছিলো। ----উল্লেখ্য,  গত ৭ এপ্রিল ভাষাশহিদ সালামের কবরটি চিহ্নিত করা হয়েছে। শহিদ রফিক ও সালামের কবরের স্থান দুটি ভেঙে দেয়া হলেও শহিদ পরিবারের সদস্যগণের নিকট কবরের অবস্থান জানা ছিল। 
----ইতোমধ্যেই শহিদ পরিবারের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়রকে কবরটি পাকা করার অনুমতি চেয়ে এবং কবর দুটি স্থায়ীভাবে সংরক্ষণের জন্য একটি আবেদন করা হয়েছে। আবেদনে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো:

প্রথমত, রাষ্ট্রভাষা আন্দোলনের গবেষক অধ্যাপক এম এ বার্ণিকের প্রচেষ্টায় এবং ভাষাশহীদ রফিকউদ্দিন আহমদ ও ভাষাশহিদ আব্দুস সালামের পরিবারের সহযোগিতায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে শহিদ উক্ত দুজন ভাষাশহিদের অচিহ্নিত কবর দুটি শনাক্ত করা সম্ভব হয়েছে। 
দ্বিতীয়ত, ইতোপূর্বে আরও ৩ জন ভাষাশহিদের কবর আজিমপুর কবরস্থানে পাকা করে  যে প্রক্রিয়ায় স্থায়ী সংরক্ষণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, ঠিক সেভাবেই শহিদ রফিক ও শহিদ সালামের কবর দুটি পাকা করে সংরক্ষণ করা আবশ্যক। 
তৃতীয়ত, ব্যক্তিগতভাবে পাকা করার অনুমতি সাপেক্ষে পারিবারিক ব্যবস্থাপনায় কবর দুটি পাকা করার পদক্ষেপ গ্রহণ করতে ইচ্ছুক। 
এবং চতুর্থত, উক্ত কবরগুলো স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সদয় বিবেচনা কামনা করা হয়।

রিটেলেড নিউজ

গভীর রাতে পুলিশের হানা, বরুড়ায় ১,৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার দুই; বেড়া ভেঙে পালালেন আরেকজন

গভীর রাতে পুলিশের হানা, বরুড়ায় ১,৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার দুই; বেড়া ভেঙে পালালেন আরেকজন

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া কুমিল্লা  :গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিতà...বিস্তারিত


সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত


চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত


আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত


গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত


বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর