শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১০:৫৫ পিএম, ২০২০-১১-২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার ২২ নভেম্বর গণভবন থেকে
ভিডিও কনফারেন্সের মাধ্যমে যশোরের অভয়নগরবাসীর স্বপ্নের ভৈরব সেতু উদ্বোধন করেছেন। এদিন সকাল সাড়ে ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
যশোর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও
কনফারেন্সে অংশ নেন যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য রনজিৎ রায়, যশোর-২ (ঝিকরগাছা -চৌগাছা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডা. অধ্যাপক নাসির উদ্দিন, যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার মোহাম্ধসঢ়;দ আশরাফ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনসহ প্রমুখ। উদ্বোধনকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিতজনপ্রতিনিধিরা নওয়াপাড়া ভৈরব সেতু নির্মাণ করায় প্রধানমন্ত্রীর
প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ৭০২ মিটার দৈর্ঘ্য এবং ৮ মিটার
প্রস্থের সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৭৮ কোটি ৩৯ লাখ টাকা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এটি নির্মাণ করেছে
ভারত-বাংলাদেশের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স র্যাংকিং। আজ থেকে
সেতু দিয়ে সব প্রকার যান চলাচল করতে পারবে। সেই সাথে সেতু
নির্মিত হওয়ায় এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকা- ও যোগাযোগ
ব্যবস্থায় গতি আসবে বলে আশা সংশ্রিষ্ঠদের।
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited