বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

শীত এলেও কমেনি দাম, বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৩৩ পিএম, ২০২৫-১২-০৫

শীত এলেও কমেনি দাম, বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে

শীতকালে বাজারে সবজির দাম তুলনামূলক কম থাকে। কারণ, এ সময় ফুলকপি, শিম, লাউ, মূলা, টমেটোসহ প্রচুর নতুন সবজি বাজারে আসে। কিন্তু এবার এখনো সবজির বাজার বেশ চড়া। প্রায় সব ধরনের সবজির দাম এখনো বাড়তি। মূলা আর পেঁপে ছাড়া অধিকাংশ সবজি ৬০ থেকে ৮০ টাকার ঘরে। কিছু সবজি ১০০ টাকা বা তার চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।
আজকের বাজারে প্রতি পিস ফুলকপি (মাঝারি) বিক্রি হচ্ছে ৪০ টাকা করে। এ ছাড়া, বাঁধা কপি (মাঝারি) ৪০ টাকা, বেগুন ৮০ টাকা (কেজি), মুলা ৪০ টাকা, ঝিঙা ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, করলা ১০০ টাকা, শসা ৮০ টাকা ও গাজর প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া শালগম প্রতি কেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, শিম ৬০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, নতুন আলু ৮০ টাকা এবং পেঁয়াজের ফুল প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর শান্তিনগর বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী আলতাফ হোসেন সবজির দাম নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, ‘শীত মৌসুম এলে সব ধরনের সবজির দাম কমে যায়। কিন্তু এবার দেখছি উল্টোটা, শীত এসেছে ঠিকই কিন্তু সব সবজির দাম বেড়ে গেছে। এমন বাড়তি দাম আগে কখনো দেখিনি। তবুও বাধ্য হয়ে সবজি কিনতে হচ্ছে। তবে আগে যেখানে এক কেজি কিনতাম, এখন সেটা আধা কেজি করে কিনতে হচ্ছে।’
সবজির দাম বাড়তি হওয়ার কারণ হিসেবে মালিবাগ বাজারের বিক্রেতা এরশাদ আলী বলেন, ‘পাইকারি বাজারে সবজির সরবরাহ তুলনামূলক কম। সে কারণে আমাদের কেনা দাম বেশি পড়ছে, ফলে বিক্রিও বেশি দামে করতে হচ্ছে।’
এদিকে, কারওয়ান বাজারের সবজি বিক্রেতা শরিফুল ইসলাম দাম বাড়ার পেছনে অন্য একটি কারণ উল্লেখ করেন। তিনি বলেন, কিছুদিন আগে ক্ষেতে থাকা সবজির গাছ ক্ষতিগ্রস্ত হয়েছিল বৃষ্টির কারণে। এতে সবজির ফলনে ঘাটতি হয়েছে। এই ঘাটতির প্রভাব এখন বাজারে পড়েছে, সরবরাহ কমায় দাম বেড়েছে।
এ ছাড়া কারওয়ান বাজারে সবজির ট্রাক আসার পর তা কয়েক হাত বদল হয়, যার ফলেও সবজির দাম বেড়ে যায় এবং সেই প্রভাব খুচরা বাজারে পড়ে।

রিটেলেড নিউজ

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

আমাদের বাংলা ডেস্ক : : ব্যয় কমানোর লক্ষ্যে নতুন গাড়ি কেনা, সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ বিতরণ, থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধসহ...বিস্তারিত


সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

আমাদের বাংলা ডেস্ক : : বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ ...বিস্তারিত


৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

আমাদের বাংলা ডেস্ক : : সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর ছয় বছরের মধ্যে আসল টাকা বা মুনাফা দাবি না করলে তা তামাদি (Time-barred) হিসেব...বিস্তারিত


রাজউক-রিহ্যাব মতবিনিময়সভা : আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

রাজউক-রিহ্যাব মতবিনিময়সভা : আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

আমাদের বাংলা ডেস্ক : : বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রাজউক ও রিহ্যাবের উচ্চ পর্যায়ের মতবিনিময়সভা হ...বিস্তারিত


আরও কমেছে সোনা-রুপার দাম

আরও কমেছে সোনা-রুপার দাম

আমাদের বাংলা ডেস্ক : : স্থানীয় বাজারে তেজাবি সোনা-রুপার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা- রুপার দাম ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর