বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পিকেএসএফের ডেপুটি ম্যানেজার কাইয়ুমের বিরুদ্ধে অর্থআত্মসাত ও প্রতারণার অভিযোগ

সাজেদা হক :    |    ০৭:৩৪ পিএম, ২০২৪-০৪-১৬

পিকেএসএফের ডেপুটি ম্যানেজার কাইয়ুমের বিরুদ্ধে অর্থআত্মসাত ও প্রতারণার অভিযোগ

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র ডেপুটি ম্যানেজার মোহাম্মদ কাইয়ুমের বিরুদ্ধে সরকারি ব্যাংক থেকে মোটা অংকের ঋণ পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে এবং কোন অর্থ লগ্নি না করেও বেশ কয়েকটি গ্রুপ অব কোম্পানির শেয়ার হাতিয়ে নেয়া ও ব্যবসার নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। পাশাপাশি প্রতারণার মাধ্যমে আপন খালার সম্পত্তি নিজ নামে লিখে নেয়া, বিটিএন টেক্সটাইল লিমিটেড, সিস্টেম ইন্টারন্যাশনাল, গরীব ফাউন্ডেশন (এনজিও) এবং হোটেল ব্যবসার নামেও প্রতারণা ও অর্থ আত্মসাৎ করেছেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। অনেক ক্ষেত্রেই ব্যবহার করেছেন পিকেএসএফের ঠিকানা। পিকেএসএফের ম্যানেজিং ডিরেক্টর নমিতা হালদারের প্রশ্রয়ে এসব কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন পিকেএসএফের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ কাইয়ুম।
ঘটনার শুরু ২০২১ সালের জানুয়ারি মাসে। এ সময় পিকেএসএফের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ কাইয়ুম, মো. খোরশেদ আলম এবং আসাদউল্লাহ বখতিয়ারসহ আরও ১০ জন সদস্য মিলে ন্যাশনাল ড্রাগস কোম্পানী লিমিটেড ক্রয় করার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে জয়েন্ট স্টক থেকে শেয়ার হস্তান্তর করে কোম্পানী চালু করে। সেসময় কোন অর্থ লগ্নি না করেও কোম্পানীর শেয়ার নিয়ে নেন পিকেএসএফের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ কাইয়ুম। বিনিময়ে বিভিন্ন ব্যাংক লোন পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দেন। এসময় ন্যাশনাল ড্রাগ কোম্পানী লিমিটেডের বিভিন্ন পদে ছিলেন  মো. খোরশেদ আলম, আসাদ উল্লাহ বখতিয়ার, মোহাম্মদ কাইয়ুম, আলী আহমেদ, ইসমাইল হোসেন, মো. মহিউদ্দিন,  তারিকুল ইসলাম, আনিসুর রহমান, মোরশেদ আলম, ডা. বিল্লাল হোসেন, নওয়াজেস রনি সহ আরও কয়েকজন। প্রতারণার মাধ্যমে ন্যাশনাল ড্রাগ কোম্পানীর চেয়ারম্যান হিসেবে নিজের নাম নিবন্ধিত করেন পিকেএসএফের ডেপুটি ম্যানেজার মো. কাইয়ুম। এসময় কাজের সুবিধার্থে উভয়ের নামে ৫০% করে শেয়ার হস্তান্তরিত হয়। পরবর্তীতে এই শেয়ার নিজের নামে ৬০% বাড়িয়ে বলেন বলে অভিযোগ করেন ন্যাশনাল ড্রাগ কোম্পানী লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. খোরশেদ আলম। তিনি বলেন, সবার চাপে ৫% করে শেয়ার হস্তান্তর করলেও ব্যাংক ঋণের বিষয়টি সামনে এনে এবং মামলা করে এ শেয়ার হস্তান্তর প্রক্রিয়া দীর্ঘদিন ঝুলিয়ে রাখেন। কোন অর্থ লগ্নি না করেও ৬০% শেয়ার মালিকানা দাবি করে কোম্পানী আইনে মামলা দায়ের করে, যার নাম্বার হলো ২০৬/২০২৩। এই মামলাটি গত ২৪ জানুয়ারি ২০২৪ তারিখে রিজেক্ট করে দেন বিচারপতি খিজির আহমেদ চৌধুরী।
নাম প্রকাশ না করার শর্তে পিকেএসএফর একাধিক কর্মকর্তা জানান, এর আগেও বিটিএন টেক্সটাইল লিমিটেডের নামে একটি কোম্পানী খুলে একইভাবে প্রতারণা করেছেন। গরীব ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান খুলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলেও একাধিক সুত্র নিশ্চিত করেছেন। এর আগে হোটেল ব্যবসার নামেও বিভিন্ন জনের সাথে সরাসরি প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত পিকেএসএফের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ কাইয়ুম। ব্যক্তিগত বিষয়ে অনুসন্ধানে জানা যায়, তিনি সুলতানা গার্ডেন, আগারগাঁওয়ে ১২৫০ বর্গফুটের ১টি ফ্লাট, ২০৫০ বর্গফুটের ১টি ফ্লাট, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়ায় ৫ শতক জমিতে ৬ তলা বিল্ডিং (১টি), ৭ শতক জমিতে দুই তলা বিল্ডিং (১টি), বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক -এন, প্লট-২৫০৩  এবং কেরানীগঞ্জে ৩৩ শতক জমির মালিকানা পিকেএসএফের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ কাইয়ুমের। মাস্টার ফিড এগ্রোটিক লিমিটেডের ১০টি শেয়ার হোল্ড করেন। এছাড়াও আপন খালার সম্পত্তি নিজ নামে লিখে নিয়েছেন বলে স্থানীয় একাধিক সুত্র নিশ্চিত করেছে। সব মিলিয়ে তার সম্পত্তির আর্থিক মূল্য প্রায় ৬৪ কোটি টাকা। এই সম্পত্তির বিবরণ দিয়ে একাধিক অভিযোগ এরই মধ্যে দুর্নীতি দমন কমিশনে দায়ের করা হয়েছে। মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে আদালতকে বিভ্রান্ত করার অভিযোগ প্রমাণিত হলো-এই অপরাধ আর করবো না মর্মে একটি মুচলেকাও জমা দিয়েছেন পিকেএসএফের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ কাইয়ুম।
এ বিষয়ে জানতে চাইলে পিকেএসএফের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ কাইয়ুম প্রতিবেদককে বলেন, মো. খোরশেদ আলমের বিরুদ্ধে মামলা করেছি, যার নাম্বার হচ্ছে ৭১/২০২৪, যেটি পিবিআইয়ে তদন্তাধীন। মামলার রায় হলে তারপর তিনি কথা বলবেন বলে প্রতিবেদককে জানান। তিনি দাবি করেন, এসব অভিযোগ মিথ্যা। তিনি ন্যাশনাল ড্রাগ কোম্পানিতে জমানো টাকা লগ্নি করেছেন। তবে প্রতিবেদক এসব অর্থ বিনিয়োগের ডকুমেন্টস দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেন নি।
একই বিষয়ে জানতে চাইলে পিকেএসএফের ম্যানেজিং ডিরেক্টর নমিতা হালদার সাথে প্রতিবেদককে জানান, যেহেতু মামলা চলমান, সেহেতু আমি কোন কথা বলতে রাজী নই। একই সাথে সাংবাদিকরা তার পেছনে লেগেছেন কেন বলেও প্রশ্ন করেন। আরও বিস্তারিত তথ্য জানতে এবং জানাতে তার কাছে সময় চাইলে প্রতিবেদককে কোন সময় দেয়া হবে না বলেও জানান পিকেএসএফের ম্যানেজিং ডিরেক্টর নমিতা হালদার।

রিটেলেড নিউজ

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির ‘নিরপেক্ষতা’ নিয়ে চিন্তিত এনসিপি; ভোট নিয়ে নতুন সংশয়

ইসির ‘নিরপেক্ষতা’ নিয়ে চিন্তিত এনসিপি; ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর