শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৩৮ পিএম, ২০২৪-০১-০৭
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ, রোববার (৭ জানুয়ারি)। ভোটের দিনে রাজধানীর সড়কগুলো প্রায় ফাঁকা। নেই গণপরিবহন ও যাত্রীর চাপ। ভোটের কারণে আজ সাধারণ ছুটি। যদিও নির্বাচনের সময় গণপরিবহন চলাচলের ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা নেই। রোববার (৭ জানুয়ারি) সকালে রামপুরা, মালিবাগ, শান্তিনগর, পল্টন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তায় গাড়ির সংখ্যা খুব কম। তবে যাত্রীও কম থাকায় তাড়াহুড়ো নেই। অধিকাংশ গাড়ি কিছু সংখ্যক যাত্রী নিয়ে গন্তব্যে যাচ্ছে। রাস্তায় সিএনজি ও রিকশা চলছে বেশি। তবে গণপরিবহনের জন্য যাত্রীদের কিছুটা অপেক্ষা করতে হচ্ছে। এদিকে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক দুদিন ছুটির পর আজ নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি। সব মিলিয়ে একটা ছুটির আমেজ বিরাজ করছে রাজধানীজুড়ে। এছাড়াও বিএনপির ডাকে চলছে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি। এদিকে সড়কগুলোতে রিকশাচালকদের যাত্রীর জন্য অপেক্ষায় থাকতে দেখা গেছে। রিকশা চালক আবুল হোসেন জানান, রাস্তাঘাটে লোকজন নেই। সকাল থেকে এ পর্যন্ত দুজন যাত্রী পেয়েছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পরিবহন চলাচল নিয়ে নির্বাচন কমিশনের দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ৫ জানুয়ারি দিনগত রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল করতে পারবে না। তবে আজ ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, মোটরসাইকেল চলাচল করছে। তবে সেই সংখ্যা খুব কম।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited