বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কাল থেকে লকডাউন, তীব্র যানজটে থমকে গেছে চট্টগ্রাম

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৬:৫৩ পিএম, ২০২১-০৪-০৪

কাল থেকে লকডাউন, তীব্র যানজটে থমকে গেছে চট্টগ্রাম

যেন থমকে আছে রাজপথ। অলিগলিরও একই অবস্থা। বাস, ট্রাক, টেম্পু থেকে শুরু করে প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল এমনকি বাইকেল পর্যন্ত তীব্র যানজটে আটকা। একদিকে গরম, অন্যদিকে গাঁড়ির হর্ন, বাকবিতণ্ডা, শোরগোল মিলে জনদুর্ভোগ চরমে।
স্বাভাবিক সময়ে ১০ মিনিটের দূরত্ব পেরোতে রোববার (৪ এপ্রিল) সময় লাগছে এক ঘণ্টা পর্যন্ত। নগরের কাপ্তাই রাস্তার মাথা থেকে প্রধান সড়ক ধরে যে বাস পতেঙ্গা যেতে সময় লাগত সর্বোচ্চ দেড় ঘণ্টা, এখন সেখানে আড়াই ঘণ্টায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। হাটহাজারী বাস স্টেশন থেকে নগরের নিউমার্কেট যে বাস ৪০-৪৫ মিনিটে আসত, সেটি এখন আসতে দেড় ঘণ্টার বেশি পেরিয়ে যাচ্ছে।  
গণপরিবহন মালিক, শ্রমিক ও ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার (৫ এপ্রিল) থেকে লকডাউনের প্রজ্ঞাপন জারির পর থেকে সড়কে ব্যক্তিগত গাড়ি ও সাধারণ যাত্রীর সংখ্যা অস্বাভাবিক বেড়ে গেছে। কেউ ছুটছেন গ্রামের বাড়িতে। আবার কেউ ফিরছেন শহরে। নগরের অনেকে এক সপ্তাহের জন্য কাঁচাবাজার, ভোগ্যপণ্য কেনাকাটা করতে বেরিয়েছেন। সপ্তাহের প্রথম খোলার দিন হওয়ায় পূর্বনির্ধারিত জরুরি কাজ সারতেও বেরিয়েছেন অনেকে। কর্মজীবীরা তো আছেনই।  
সরেজমিন দেখা গেছে, প্রতিটি শপিং সেন্টারে ছিল উপচে পড়া ভিড়। মুদি দোকান থেকে শুরু করে কাঁচাবাজারেও ব্যস্ততম সময় পার করেছেন দোকানিরা। নিজেদের পরিবারের জন্য কেনাকাটার পাশাপাশি অনেকে আত্মীয়-স্বজনদের কাছেও রমজানের ছোলা-চিনি-চাল-ডাল পাঠাতে দেখা গেছে।  
চট্টগ্রাম মেট্রোপলিটন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল জানান, লকডাউন শুরুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকেই যানজট তীব্রতর হয়েছে। দেড় ঘণ্টার দূরত্ব অতিক্রম করতে একেকটি বাসের আড়াই ঘণ্টার বেশি সময় লাগছে। অনেক যাত্রী বাস থেকে নেমে হেঁটেই গন্তব্যে চলে যাচ্ছেন।
চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শাহাজাহান জানান, সকাল থেকেই চট্টগ্রাম শহরে অস্বাভাবিক যানজট। শহরমুখী, গ্রামমুখী দুই দিকেই যাত্রী বেশি।  
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তা জানান, লকডাউনের খবরে নগরের সড়কগুলোতে হঠাৎ করে গাড়ির অস্বাভাবিক চাপ সৃষ্টি হয়েছে। পর্যাপ্ত ট্রাফিক পুলিশ কাজ করলেও হিমশিম খেতে হচ্ছে। সর্বোচ্চ চেষ্টা করছে ট্রাফিক বিভাগ। 

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর