বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আলহাজ্ব আবুল কাশেমের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি    |    ০৮:৩৬ পিএম, ২০২৫-০৭-০২

আলহাজ্ব আবুল কাশেমের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

কদম মোবারক মুসলিম এতিমখানার সিনিয়র আরবী শিক্ষক ও হল সুপার আলহাজ্ব মাওলানা আবুল কাশেম (এম.এ)-এর চাকরি থেকে অবসরগ্রহণ উপলক্ষে এক হৃদয়ছোঁয়া বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২ জুলাই ২০২৫ইং, বুধবার বাদে মাগরিব, কদম মোবারক শাহী জামে মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং আবাসিক ছাত্রবৃন্দের পক্ষ থেকে এই প্রিয় শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়।
হিসাবরক্ষক শাহেদ উল্লাহ'র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদম মোবারক মুসলিম এতিমখানার তত্ত্বাবধায়ক আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র ও সাবেক ছাত্রদল নেতা নুরুল আমিন আলম এবং বিশিষ্ট সাংবাদিক মামুনুর রশিদ সেলিম।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বর্তমান শিক্ষকবৃন্দ জয়নাল আবেদিন ও আফসার উদ্দিন , হাফেজ মো. সেলিম, অফিস কর্মকর্তা আনোয়ার ও মুমিন, ছাত্র - অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “আলহাজ্ব আবুল কাশেম একজন আদর্শ শিক্ষক ও অভিভাবকের মতো এই এতিমখানায় দায়িত্ব পালন করে গেছেন। তিনি শুধু পাঠদানই করেননি, বরং অনাথ ছাত্রদের নৈতিক গঠনেও অগ্রণী ভূমিকা রেখেছেন।”
পরিশেষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর