শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:২০ পিএম, ২০২৫-১০-২১
বাংলাদেশের ফুটবলে নতুন এক মাইলফলক গড়ল বসুন্ধরা কিংস। দেশের প্রথম ক্লাব হিসেবে টানা ষষ্ঠবারের মতো এএফসি কাপে অংশ নিচ্ছে তারা।
এবারের অভিযাত্রা শুরু হচ্ছে কুয়েত থেকে। রোববার (২১ অক্টোবর) বিশেষ বিমানে কুয়েতের উদ্দেশে দেশ ছাড়ে তারা।
আগামী ২৫ অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ওমানের শক্তিশালী ক্লাব আল সীবের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলবে বসুন্ধরা কিংস। তিন দিন পর, ২৮ অক্টোবর, মুখোমুখি হবে লেবাননের ঐতিহ্যবাহী ক্লাব আল আনসারের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর রাত ১০টায় কুয়েত এসসির বিপক্ষে।
দেশ ছাড়ার আগে কোচ মারিও গোমেজ জানান, ‘আমাদের খেলোয়াড়রা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করেছে। যদি তারা মাঠে নিজেদের সেরাটা দিতে পারে, তাহলে এই টুর্নামেন্টে ভালো কিছু অর্জন সম্ভব। ’
দলের অধিনায়ক তপু বর্মণও একই প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘প্রতিপক্ষ যেই হোক, আমাদের লক্ষ্য একটাই; জয়। ’
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited