শিরোনাম
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: | ০৫:৩২ পিএম, ২০২৫-১১-১৬
রাঙামাটির ২৯৯নং সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান এর সাথে লংগদু উপজেলা বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) সকালে মাইনী বাজার মাঠে এই মতবিনিময় সভা জনসভায় রুপান্তর হয়।
লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় এসময় রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি নাছির উদ্দীন, সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, যুগ্ম সম্পাদক শফিউল আজম ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল সহ জেলা ও উপজেলা বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, গত ১৭বছর আওয়ামিলীগ পাহাড় পরিমান দূর্নীতি করে পার্বত্য এই অঞ্চল কে অন্ধকারে রেখেছিল। আমরা এর আগেও বাংলাদেশে ব্যপক উন্নয়ন করেছি। আগামীতে সরকার গঠন করলে রাঙামাটির প্রতিটি পাড়া মহল্লায় ব্যপক উন্নয়ন করব। আমরা রাঙামাটির সাথে নানিয়ারচর থেকে লংগদু সড়ক নির্মাণ করে নানিয়ারচর, লংগদু ও বাঘাইছড়ি উপজেলার চিত্র বদলে দিতে চাই।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited