শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:৪৪ পিএম, ২০২৪-০৬-২৯
নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীতে হারুন ওরফে বাবুল (৩৫) নামে এক ভুয়া পুলিশকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৯ জুন) বেলা ১১টায় ঢাকা সিলেট মহাসড়কের শহরের জেলখানা মোড় থেকে তাকে আটক করা হয়।
আটক হারুন ওরফে বাবুল জামালপুর জেলার সরিষাবাড়ি থানার বাগমারী গ্রামের মৃত ইমান আলীর ছেলে। তিনি নিজেকে সাভারের আশুলিয়া হাইওয়ে পুলিশ উপ-পরিদর্শক হিসেবে পরিচয় দিতেন।
পুলিশ জানায়, গত ৬ জুন বৃহস্পতিবার জেলা শহরের জেলখানা মোড়ের হলি লাইফ হাসপাতালে এক নারীকে নিয়ে এসে প্রতারণা করে তার ব্যাগ নিয়ে পালিয়ে যায় ভুয়া পুলিশ হারুন। তার ওই ব্যাগে নগদ ১৫ হাজার টাকা, ৪ আনা ওজনের একটি স্বর্ণের চেন ও তার ব্যবহৃত সীমসহ একটি মোবাইল ফোন ছিল। পরে ওই নারী কান্নায় ভেঙে পড়েন ও হাসপাতাল কতৃপক্ষকে ব্যাগ নিয়ে যাওয়ার ঘটনা জানান।
হাসপাতাল কর্তৃপক্ষ সিসি ক্যামেরা থেকে তার ছবি স্থানীয় সাংবাদিকদের সরবরাহ করে। আজকে দুপুরে নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ হোসেন রাজু বাড়ি থেকে জেলখানার মোড়ে আসলে তিনি প্রতারক ও ভুয়া পুলিশ হারুনকে দেখতে পান। পরে তিনি দায়িত্বরত নরসিংদী ট্রাফিক পুলিশের টিআই আবুল বাসার আকন্দ , সার্জেন্ট শামীম আহমেদ এবং এটিএসআই মো. মোস্তফা কামালের সহায়তায় তাকে আটক করে। পরে তাকে হলি লাইফ হাসপাতালে নিয়ে গেলে কর্তৃপক্ষও তাকে চিহ্নিত করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করেন। তিনি জাানায় তার গায়ে পরিহিত পোশাকটি ঢাকার কল্যাণী মার্কেট থেকে কিনেছেন। তিনি সাত মাস ধরে বিভিন্ন স্থানে প্রতারণা করে সাধারণ মানুষের টাকা-পয়সা লুট করার কথা স্বীকার করেন।
এ সময় তার কাছ থেকে একটি লেজার লাইট একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। পরে তাকে নরসিংদী সদর মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ হোসেন রাজু বলেন, আজকে জেলখানার মোড়ে তাকে দেখে আমার সন্দেহ হয়। পরে মোবাইলে থাকা ছবি দেখে নিশ্চিত হই। পরে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়।
নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক নাসিম বলেন, তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আর ভুক্তভোগী নারী থানায় আসতেছেন। তার সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited