শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৬:১৯ পিএম, ২০২২-১০-০৫
লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের উত্তর বড়হাতিয়া সেনেরহাটে একটি পূজামণ্ডপে ঢুকে মাতলামি করায় জুয়েল হিরু নামে এক স্বেচ্ছাসেবক লীগের নেতাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ। জুয়েল হিরু, একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জুটপুকুরিয়া এলাকার মুহাম্মদ আইয়ুবের ছেলে। তিনি বড়হাতিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক। স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জুয়েল হিরু নেশাগ্রস্ত অবস্থায় পূজামণ্ডপে ঢুকে আগত দর্শনার্থীদের সঙ্গে অশালীন গালিগালাজ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল গিয়ে নেশাগ্রস্ত অবস্থায় জুয়েল হিরুকে আটক করে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, পূজামণ্ডপের আশপাশে মাতলামি করায় জুয়েল হিরু নামে একজনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। লোহাগাড়া থানা থেকে কারাদণ্ডপ্রাপ্ত আসামি জুয়েল হিরুকে কারাগারে পাঠানো হয়েছে। বড়হাতিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, জুয়েল হিরু আমাদের কমিটির গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক ছিলেন। পূজামণ্ডপে মাতলামি করায় ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আমরা জানি। তার বিরুদ্ধে এখনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি, সামনে কমিটির সদস্যদের নিয়ে বসে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited