শিরোনাম
সংবাদদাতা কক্সবাজার :: | ০৫:৫২ পিএম, ২০২১-০৬-২০
কক্সবাজারের পেকুয়ায় সানলাইন পরিবহনের দুই বাসের সংঘর্ষে ছাবের আহমেদ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রবিবার (২০ জুন) সকাল সাড়ে ৯ টায় চট্টগ্রাম-পেকুয়া সড়কের বারবাকিয়ার কাদিমাকাটা রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে।
এতে আহত হয়েছেন আরও ১২ জন।নিহত ছাবের আহমেদ কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের উত্তর বড়ঘোপের মৃত শেয়ার উল্লাহর ছেলে।
আহতরা হলেন- কুতুবদিয়ার নজির আহমেদের ছেলে জামাল হোসেন (৩০), জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ আজম (২২), মৃত ওলামিয়ার ছেলে মোক্তার হোসেন (৪০), নুরুল আলমের মেয়ে ফরিদা বেগম (৩০), সিকদার পাড়ার আমিন উল্লাহর ছেলে মোহাম্মদ বাবু (২৫), রাহাজান পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে মো. সাজ্জাদ (২৩), কামাল হেসেনের ছেলে শহীদুল ইসলাম (৪৫), গোয়াখালীর আহমদ হোসেনের ছেলে মোহাম্মদ বাদশা (৩০), সাতকানিয়ার হাফিজুর রহমানের ছেলে মাহমুদুল আক্তার (৩০), সিকদার পাড়ার আমিন উদ্দীনের স্ত্রী রওশন আরা (৫৫), চকরিয়ার মৃত কৃষ্ণচন্দ্র নাথের ছেলে সাধন চন্দ্রনাথ (৪০) ও কুতুবদিয়া লেমসিখালীর জাবের আহমেদের ছেলে মামুনুর রসিদ (২৮)।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা পুলিশ টিম প্রধান উপ-পরিদর্শক নাজমুল হোসেন ও পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited