বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সুনামগঞ্জের জগন্নাথপুরে নবনির্মিত সড়কে ফাটল, জনমনে ক্ষোভ

সংবাদদাতা, সুনামগঞ্জ :    |    ০৭:১৯ পিএম, ২০২১-০৫-১৮

সুনামগঞ্জের জগন্নাথপুরে নবনির্মিত সড়কে ফাটল, জনমনে ক্ষোভ


 সুনামগঞ্জের জগন্নাথপুরে নবনির্মিত সড়কে ফাটল দেখা দিয়েছে। এ নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যদিও ফাটল স্থানে দ্রুত চলছে মেরামত কাজ।
জানা গেছে, জগন্নাথপুর উপজেলা সদরের সাথে দেশের ৫টি দিক থেকে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। সড়কগুলো হচ্ছে,জগন্নাথপুর-সিলেট,জগন্নাথপুর-সুনামগঞ্জ,জগন্নাথপুর-আউশকান্দি,জগন্নাথপুর-বেগমপুর ও জগন্নাথপুর-দিরাই। এর মধ্যে জগন্নাথপুর-সিলেট ও জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কগুলো হচ্ছে সব থেকে বেশি জনগুরুত্বপূর্ণ। কুশিয়ারা নদীর উপর রাণীগঞ্জ সেতুর কাজ শেষ না হওয়ায় ফেরি যোগে জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলছে। নলুয়ার হাওর দিয়ে ভূরাখালি হয়ে ডুবন্ত সড়ক যোগে শুধু হেমন্ত মৌসুমে জগন্নাথপুর-দিরাই যোগাযোগ রয়েছে। জগন্নাথপুর-বেগমপুর সড়কে যানবাহন চলাচল করছে। এর মধ্যে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের অবস্থা ভাল হলেও জগন্নাথপুর-সিলেট সড়কের অবস্থা খুবই নাজুক হওয়ায় গত কয়েক বছর ধরে মানুষ ভোগান্তির শিকার হয়ে আসছেন। তখন সড়ক মেরামতে দাবিতে আন্দোলনে নামেন ভূক্তভোগী জনতা। মানুষের দুর্ভোগের চিত্র গণমাধ্যমে বারবার ফলোআপ করে প্রকাশ ও প্রচার হয়।
অবশেষে মানুষের কষ্ট লাগবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের প্রাণপন প্রচেষ্টায় ২০২০ সালের জানুয়ারিতে জগন্নাথপুর উপজেলা এলজিইডির মাধ্যমে ২৫ কোটি টাকা ব্যয়ে জগন্নাথপুর-সিলেট সড়কের জগন্নাথপুর থেকে কেউনবাড়ি পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ শুরু হয়। এ সড়কের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান হালিম সালেহ জেবি কনস্ট্রাকশন। স্থানীয় উপজেলা প্রশাসন ও এলজিইডি কর্তৃপক্ষের কঠোর তদারকিতে দ্রুত চলে কাজ। যার ফল শ্রুতিতে মাত্র এক বছর ৫ মাসের মধ্যে ৯৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। সেই সাথে ছিল সরকার দলীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের কড়া নজরদারি। জগন্নাথপুর-সিলেট আলিশান সড়কের উন্নতমানের কাজ দেখে সাধারণ মানুষ অনেক আনন্দিত হয়েছেন। কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে। সাধুবাদ জানান সংশ্লিষ্ট সকলকে।
তবে নবনির্মিত সড়কটি উদ্বোধনের আগেই ১৬ মে সড়কে ফাটল দেখা দেয়ায় জনমনে আবারো ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে সড়ক নির্মাণ কাজের গুণগত মান নিয়ে। বেকায়দার পড়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। লজ্জাবোধ করছেন সরকার দলীয় অনেক নেতাকর্মী। চলছে একে অন্যকে দোষারুপ। 
১৭ মে সোমবার সরজমিনে দেখা যায়, নবনির্মিত জগন্নাথপুর-সিলেট সড়কের ভবের বাজারের পশ্চিম দিকের ব্রিজ এলাকায় প্রায় শতাধিক ফুট এরিয়া নিয়ে ফাটল দেখা দিয়েছে। যদিও ফাটলকৃত স্থানে দ্রুত চলছে মেরামত কাজ। এ সময় পথচারীদের মধ্যে অনেকে জানান, সড়কের পাশে গভীর খাল থাকায় হয়তো সড়কটি ভেঙে যাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার বলেন, সড়কের পাশে থাকা নরম মাটি বৃষ্টিতে ভিজে দেবে যাওয়ায় ফাটল ধরেছে। ফাটলকৃত স্থানে পুনরায় কাজ হচ্ছে। তিনি জানান, ইতোমধ্যে সড়কের ৯৫ ভাগ শেষ হয়েছে। আগামী কিছু দিনের মধ্যে শতভাগ কাজ হয়ে যাবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, লকডাউনের পরেই সড়ক উদ্বোধন হবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, সড়কের পাশে থাকা গভীর খালে গার্ড দেয়াল রয়েছে। অল্প কিছু স্থানে গার্ড দেয়াল ছিল না। এখন সেখানেও গার্ড দেয়াল নির্মাণ করা হবে।
 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর