শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০২:৫৬ পিএম, ২০২৬-০৭-০৫
বরুন দে বাপ্পী, ফেনী -কুমিল্লা প্রতিনিধি :
ফেনীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার এই উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আরিফুল আমিন রিজভীর সভাপতিত্বে ও এনটিভির জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয় এর সঞ্চালনায়
আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, প্রবীণ সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা আবু তাহের ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম আবদুর রহিম।
আলোচনা সভা শেষ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন অতিথিরা। অনুষ্ঠানের শুরুতে এনটিভির সাবেক ফেনী জেলা প্রতিনিধি সদ্য প্রয়াত ওছমান হারুন মাহমুদ দুলালের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা কান্তা, ফেনী মড়েল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী ফৌজুল আজিম, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, রাজাপুর কলেজ পরিচালনা কমিটির সভাপতি মীর আহমেদ কাওসার, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুকদেব নাথ তপন, সাধারণ সম্পাদক দিদারুল আলম, ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি শাহজালাল ভূঞা, এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহি উদ্দিন খন্দকার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলয় শরিফুল ইসলাম অপুসহ ফেনীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় রফিকুল আলম মজনু এমপি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকারের ক্ষমতার মেয়াদ তিন মাস হয়েছে। এই তিন মাসেই অনেকগুলো উন্নয়ন হয়েছে। ফেনীবাসীকে বন্যা থেকে রক্ষায় ফেনী কহুয়া মুহুরি বাঁধ নির্মাণে বর্তমান সরকার ১৫৪২ কোটি টাকা বরাদ্দ দেন। ফেনীতে একটি তথ্য কমপ্লেক্স স্থাপনে ভূমি অধিগ্রহণ করা হয়েছে । এছাড়াও বন্ধ দোস্ত টেক্সটাইল মিল চালু করা হবে। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করে সরকার,গণমাধ্যম, প্রশাসন ও সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে হবে। অন্যান্য বক্তারা বলেন, ফেনী হচ্ছে আমার আপনার তথা আমাদের সকলের। তাই উন্নত-সমৃদ্ধ ও সুন্দর আলোকিত ফেনী গড়তে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited