বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

আর বিভাজনের রাজনীতি করতে চাই না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক    |    ০২:২০ পিএম, ২০২৬-০১-২৮

আর বিভাজনের রাজনীতি করতে চাই না: জামায়াত আমির

ঢাকা-১৫ আসন থেকে নির্বাচনের আগ্রহের কথা জানিয়ে এলাকাবাসীর সমস্যা সমাধানের মাধ্যমে একটি আদর্শ এলাকা গড়ে তোলার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের রায় ও আল্লাহর মেহেরবানিতে সুযোগ পেলে শান্তিপূর্ণ ও সম্মানজনক রাজনীতির মধ্য দিয়েই উন্নয়ন নিশ্চিত করা হবে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তর কাফরুল হাই স্কুলে ঢাকা-১৫ আসনের গণসংযোগে এসে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এই এলাকাকে আমি অন্তরে ধারণ করি। যেমন সারা দেশ নিয়ে স্বপ্ন দেখি, তেমনি এই এলাকা নিয়েও স্বপ্ন দেখি। যেহেতু এখান থেকে নির্বাচন করব, তাই এটাকে ঘিরে আলাদা দায়িত্ববোধ কাজ করছে। এখানকার প্রতিটি সমস্যাকে নিজের মনোজগতে তুলে আনার চেষ্টা করছি। ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ যদি সুযোগ দেন এবং জনগণের রায়ে নির্বাচিত হতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই এলাকাকে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করব। প্রতিদ্বন্দ্বীদের প্রসঙ্গে তিনি বলেন, আমার এখানে একজন বিশেষ প্রতিদ্বন্দ্বী আছেন, আরও অনেকে আছেন। সবাইকে আমি স্বাগত জানাই। আসুন, আমরা ভদ্রভাবে, শান্তভাবে, সুশৃঙ্খলভাবে প্রচার চালাই। সবাই সবাইকে সম্মান করি এবং যার যার বক্তব্য জনগণের কাছে তুলে ধরি। আস্থাটা জনগণের ওপরই রাখি। এলাকার সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, ঢাকা-১৫ আসনে জলাবদ্ধতা, রাস্তাঘাট, স্কুল-কলেজের সংকট রয়েছে। এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই, মানসম্মত হাসপাতাল নেই, খেলার মাঠ, পার্ক, ওয়াকওয়ে কিংবা ব্যায়ামের উপযুক্ত স্থানও নেই। এসব সমস্যার সমাধানে একটি রূপকল্প তৈরি করা হয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, আমরা সবাইকে সঙ্গে নিয়েই সমাধান করব। এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা চাই। সারাদেশের প্রেক্ষাপটে কথা বলতে গিয়ে জামায়াত আমির বলেন, আমরা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি ফরওয়ার্ড-লুকিং বাংলাদেশ গড়তে চাই। পেছনের বিষয় নিয়ে আর বিভাজনের রাজনীতি করতে চাই না। সবাই মিলেমিশে সামনে এগিয়ে যেতে চাই। অনুষ্ঠান শেষে শিক্ষাপ্রতিষ্ঠানটির উন্নতি কামনা করে তিনি বলেন, শিক্ষার্থীদের আন্তরিক অভ্যর্থনায় তিনি অভিভূত হয়েছেন।

রিটেলেড নিউজ

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয় : জামায়াত আমির

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয় : জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দু-একটি অঘট...বিস্তারিত


দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধাà...বিস্তারিত


মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি দলগুলোর নারী বিভাগ। জোটবদ্ধভাবে মাঠের আন্দোলন ও নির্বাচà...বিস্তারিত


পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দà...বিস্তারিত


জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত


ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর