বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জাপানে ভারী তুষারপাতে ১৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৫:৩২ পিএম, ২০২২-১২-২৭

জাপানে ভারী তুষারপাতে ১৭ জনের মৃত্যু

জাপানের বিস্তীর্ণ অংশে ব্যাপক তুষারপাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৯০ জনেরও বেশি। এছাড়া, বিদ্যুৎহীন হয়ে পড়েছে শত শত বাড়ি-ঘর। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহ থেকে জাপানের উত্তরাঞ্চলে ভারি তুষারপাত শুরু হয়। যার কারণে মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়েছে। বিতরণ পরিষেবাগুলো বিলম্বিত হচ্ছে। তুষারপাতে শনিবারের মধ্যে ১১ জনের মৃত্যু হয়। এ সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

জাপানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, বড়দিনের সপ্তাহে সোমবার সকাল পর্যন্ত এই তুষারপাতে ১৭ জন মারা গেছেন। আহতের সংখ্যা ৯৩-এ পৌঁছেছে। আহত ও নিহতদের মধ্যে অনেকেই ছাদ থেকে বরফ সরানোর সময় পড়ে গিয়েছিলেন। আবার অনেকে ছাদ থেকে পিছলে যাওয়া বরফের ঘন স্তুপের নিচে চাপা পড়েছিলেন। এদিকে পৌর কার্যালয়গুলো বাসিন্দাদের তুষার অপসারণের সময় বাড়তি সতর্কতা অবলম্বন ও একা কাজ না করার আহ্বান জানিয়েছে।

জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির একজন কর্মকর্তা বলেছেন, ইয়ামাগাতা প্রিফেকচারের নাগাই শহরে বাগির ছাদ থেকে পড়া তুষারের নিচে চাপা পড়ে সত্তরোর্ধ এক বৃদ্ধা মারা গেছেন। জাপানের ওই এলাকায় গত শনিবারের মধ্যে ৮০ সেন্টিমিটারেরও (২.৬ ফুট) বেশি তুষার জমা হয়েছিল। উত্তর-পূর্ব জাপানের অনেক অংশে মৌসুমের তিনগুণ বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, জাপানের উত্তরের প্রধান দ্বীপে বৈদ্যুতিক পাওয়ার ট্রান্সমিশন টাওয়ার ভেঙে পড়েছে। আর তাই ক্রিসমাসের সকালে প্রায় ২০ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন ছিল। যদিও জাপানের অর্থনীতি ও শিল্প মন্ত্রণালয়ের বলছে, দিনের পরবর্তী সময়ে বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা সম্ভব হয়।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর