শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:০১ পিএম, ২০২৬-০১-০৫
বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। গত ৩ জানুয়ারি জারার মনোনয়নপত্র বাতিল করা হয়। ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে আপিল জমা দিতে ইসিতে আসেন তাসনিম জারা। এ সময় তিনি বলেন, আমি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম, কিন্তু রিটার্নিং কর্মকর্তা কর্তৃক সেটি বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আজকে নির্বাচন কমিশনে আপিল করেছি। আইনি লড়াই চালিয়ে যাবো। তিনি বলেন, নির্রাচন পরিচালনা বিধিমালা ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী ১ শতাংশ ভোটারের লিস্টটা আমরা জমা দিয়েছি। সেটা শতভাগ সঠিক। যেসময় ভোটার লিস্ট আমরা সংগ্রহ করেছিলাম, ইসির ওয়েবসাইট কাজ করছিল না, যেটার মাধ্যমে আমরা ভেরিফাই করতে পারবো যে যিনি আমাদের এখানে স্বাক্ষর করেছেন উনি আদতে ঢাকা ৯ আসনের ভোটার কী না..। যার স্বাক্ষর নিয়ে প্রশ্ন হয়েছে তিনি তার ভোটার আইডি কার্ডে ভোটার এলাকা হিসেবে ঢাকা ৯ আসনের কথা উল্লেখ ছিল। যেহেতু ওটা আমাদের ভেরিফাই করার সুযোগ ছিল না। সে জায়গা থেকে আমাদেও সমস্যাটা সমাধান করতে হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুরু হয়েছে সোমবার। যা চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত। আপিলের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চল ভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থীর ক্ষমতাপ্রাপ্ত যে কেউ ইসিতে আপিল করতে পারবেন।
নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited