শিরোনাম
মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : | ০৬:৪০ পিএম, ২০২৬-০১-০৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ভারতীয় দল উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা চালু করেছিল, ছাত্র-জনতা সেই ফ্যাসিস্ট শক্তিকে বিদায় করেছে। এরা ভারতীয় দল, এরা ভারতের সেবাদাস সরকার ছিল। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়ায় পহরচাঁদা ম্যারেজ গার্ডেন কমিউনিটি সেন্টারে ইউনিয়ন বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়া স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন৷ সালাহউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিস্ট সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও এরা মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। রাজনৈতিক অধিকার হরণ করেছে। এ দেশের ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত করেছে। খালেদা জিয়ার স্মৃতি স্মরণ করে তিনি বলেন, আমরা পৃথিবীর বুকে গর্ব করে বলতে পারি, আমাদের একজন খালেদা জিয়া ছিলেন। তিনি আজ আমাদের মাঝে বেঁচে নেই, কিন্তু তিনি সারা পৃথিবীর গণতন্ত্রকামী মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন সালাহউদ্দিন আহমেদ।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited