বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মৌলভীবাজারে নবজাগরণ ব্লাড গ্রুপের বর্ষপূর্তি উদযাপন: মানবতার সেবায় স্বেচ্ছাসেবীদের অনুপ্রেরণার উৎসব

আমাদের বাংলা ডেস্ক :    |    ০১:৩৬ পিএম, ২০২৫-১০-২১

মৌলভীবাজারে নবজাগরণ ব্লাড গ্রুপের বর্ষপূর্তি উদযাপন: মানবতার সেবায় স্বেচ্ছাসেবীদের অনুপ্রেরণার উৎসব

মৌলভীবাজার প্রতিনিধি:
রক্তের বন্ধনে মানবতার জাগরণ—এই স্লোগানকে ধারণ করে রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ব্লাড গ্রুপ, মৌলভীবাজার-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে এক ছাতার নিচে মিলিত হন জেলার বিভিন্ন রক্তদাতা সংগঠনের প্রতিনিধি ও মানবসেবায় নিবেদিত স্বেচ্ছাসেবীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি আসাদুর রহমান আদিল, এবং সঞ্চালনা করেন হাফেজ বিদাটাস্ত্র স্থায়োজনে। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে উদ্বোধন হয় অনুপ্রেরণামূলক এই মিলনমেলার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের সাবেক এএসআই (আইন) মোঃ আব্দুল করিম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক খছরু চৌধুরী, খিদমাহ ব্লাড ব্যাংক-এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা শাখার পরিচালক মাওলানা মুস্তাকিম আল মুনতাজ তালুকদার, সমাজসেবী সৈয়দ আহসান আক্তার দোলন, ছাইফুল ইসলাম, ও শাহীন আহমেদ।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে নবজাগরণ ব্লাড গ্রুপের কার্যক্রমের প্রশংসা করে বলেন,
“রক্তদাতা ও স্বেচ্ছাসেবীরা হলেন সমাজের নীরব নায়ক। তাঁদের নিঃস্বার্থ ত্যাগ অন্যদের জীবনে নতুন আলো জ্বালে। মানবতার সেবায় এমন উদ্যোগই সমাজকে আরও মানবিক ও সহমর্মী করে তোলে।”
অনুষ্ঠানে নবজাগরণ ব্লাড গ্রুপের সক্রিয় সদস্য ও দায়িত্বশীলদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় পুরো মিলনায়তনে করতালির ধ্বনি ও আবেগঘন পরিবেশ তৈরি হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন— জুবায়েল আহমদ ফাহিম, মাহিন আহমদ ইব্রাহিম, আলাউদ্দিন আহমেদ আব্দুল্লাহ, মেহেদী হাসান মালেক, শামসুর রহমান শান্ত, মাওলানা জুবায়ের আহমদ মাহিদ, এম তাজুল ইসলাম, আব্দুল কাদের, ফয়েজ আহমেদ, তারেক আহমেদ, শেখ নাইমসহ নবজাগরণ ব্লাড গ্রুপ মৌলভীবাজারের সদস্যবৃন্দ।

দিনব্যাপী আয়োজিত এই উৎসবে মানবতার বার্তা ছড়িয়ে পড়ে উপস্থিত প্রতিটি মুখে। রক্তদাতা, স্বেচ্ছাসেবী ও সমাজসেবীদের মিলনে দিনটি হয়ে ওঠে এক অনুপ্রেরণার উৎসব।

নবজাগরণ ব্লাড গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন যেন মনে করিয়ে দেয়—>মানবতার সেবা কোনো পদবি নয়, এটি এক চিরন্তন দায়িত্ব।
এক ব্যাগ রক্ত হয়তো কারও জীবনের নতুন ভোর।

মৌলভীবাজারের তরুণ প্রজন্মের হাত ধরে মানবসেবার এই নবজাগরণ শুধু রক্তদানে সীমাবদ্ধ নয়, এটি এক নীরব বিপ্লব—যেখানে ভালোবাসা, সহমর্মিতা ও ত্যাগের মিশ্রণে গড়ে উঠছে এক নতুন সমাজ।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর