শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৫:৫৮ পিএম, ২০২৩-০২-১২
চট্টগ্রামের ফটিকছড়িতে গত বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকাল চারটার দিকে ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো-ফটিকছড়ি আঞ্চলিক সড়কের দাঁতমারা তদন্ত কেন্দ্রের পূর্ব পাশে বাস-অটো সংঘর্ষের ঘটনা ঘটে।
এই দূর্ঘটনায় বুধবারে রুবেল ত্রিপুরা তত্তরি (৫০) এবং সভা ত্রিপুরা (৪৫) নামে ২ জন নিহত হয়। ১১ ফেব্রুয়ারী রাত ১০ টার দিকে অটো চালক সিকান্দার (৪২) মৃত্যু বরণ করে।
সেকান্দর এর মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ এর মাধ্যমে নিশ্চিত করেছেন নুরুলদীন সবুজ নামে এক পুলিশ সদস্য। সেকান্দর এর বাড়ি করেরহাট ফরেস্ট অফিসের পাশে।
অন্যদিকে সুভা এবং তত্তরির বাড়ি জোরারগঞ্জ থানার করের হাট ইউপির ৯ নং ওয়ার্ডে নলখো গ্রামে। প্রত্যক্ষদর্শী নাহিদ বলেন, হারুয়ালছড়িতে একটি বিবাহ অনুষ্ঠান শেষ করে হতাহতরা জোরারগঞ্জ থানার নলখা এলাকায় সিএনজি যোগে যাচ্ছিল। দাঁতমারা পুলিশ ফাঁড়ির সামনে গেলে বিপরীত দিক থেকে আসা বাসটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে রুবেল ত্রিপুরা (তত্তরি) নামে একজন ঘটনাস্থলে নিহত হয়।
এতে গুরুত্বর আহত হয়েছে আরও ৬ জন। স্থানীয়রা হতাহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সুভা ত্রিপুরা মৃত্য বরণ করে। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুত্বর আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরেফিন আজিম।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited