বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

আদালতের নির্দেশ উপেক্ষা করেই রাফায় ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৭:৪৯ পিএম, ২০২৪-০৫-২৫

আদালতের নির্দেশ উপেক্ষা করেই রাফায় ইসরায়েলের হামলা

ইসরায়েল শনিবার রাফাসহ গাজা উপত্যকায় বোমা হামলা চালিয়েছে। এর একদিন আগে জাতিসংঘের শীর্ষ আলাদত রাফায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ উপেক্ষা করেই ইসরায়েল হামলা চালালো।
এদিকে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় নতুন করে আলোচনা শুরু হচ্ছে। প্যারিসে যুদ্ধবিরতি বিষয়ক বৈঠক হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে আন্তর্জাতিক বিচার আদালত সকল জিম্মিকে মুক্তি দিতেও ফিলিস্তিনী সংগঠন হামাসের প্রতি দাবি জানিয়েছে।
উত্তর গাজা থেকে আরো তিন জিম্মির লাশ উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যেই আদালত হামাসের প্রতি জিম্মিদের মুক্তি দেয়ার দাবি জানায়।
উল্লেখ্য, হেগ ভিত্তিক এই আদালতের নির্দেশ মানায় আইনগত বাধ্যবাধকতা থাকলেও তা সরাসরি প্রয়োগের কিছু কৌশলগত সমস্যা রয়েছে।
আদালত মিসর ও গাজার মধ্যকার রাফা ক্রসিং খুলে দিতেও ইসরায়েলকে নির্দেশ দিয়েছে। ইসরায়েল রাফায় হামলা শুরুর জন্যে এ মাসে রাফা ক্রসিং বন্ধ করে দেয়।
এদিকে হামাস রাফায় হামলা বন্ধে জাতিসংঘের শীর্ষ আদালতের আদেশকে স্বাগত জানিয়েছে। একইসঙ্গে গাজার অন্যান্য এলাকাকে অন্তর্ভূক্ত না করায় আদেশের সমালোচনাও করেছে।
ইসরায়েল আদালতের আদেশের কয়েক ঘন্টার মধ্যেই রাফায় বোমা হামলা চালায়। এদিকে ইসরায়েলী সেনা ও হামাসের সশস্ত্র শাখার মধ্যে লড়াই অব্যাহত রয়েছে।
এদিকে গাজায় সহিংসতা নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে পৃথক বৈঠকের প্রাক্কালে আইসিজে রাফায় হামলা বন্ধের নির্দেশ দেয়।
প্যারিসে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান ও ইসরায়েলী প্রতিনধিদের সাথে এবং ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁেক্রা ও গুরুত্বপূর্ণ চার আবর দেশের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকের কথা রয়েছে।
ফিলিস্তিনী সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরায়েলীকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে। এখনও তাদের কাছে ১২১ জিম্মি আটক রয়েছে।
এদিকে ৭ অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় ৩৫ হাজার ৮শ’ বেসামরিক ফিলিস্তিনী নাগরিক নিহত হয়েছে। এদের বেশিরভাগ নারী ও শিশু।

রিটেলেড নিউজ

অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিরাট জয় আরশোলাদের

অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিরাট জয় আরশোলাদের

আন্তর্জাতিক ডেস্ক : : জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটকাণ্ডের উত্...বিস্তারিত


দিল্লির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, আজ ফের বৈঠক

দিল্লির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, আজ ফের বৈঠক

মিলন লস্কর, শিলচর (ভারত) : : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ‘কর...বিস্তারিত


পাঁচ বছর পর দেশে ফিরলেন সুনামগঞ্জের মানসিক ভারসাম্যহীন যুবক জাকির হোসেন

পাঁচ বছর পর দেশে ফিরলেন সুনামগঞ্জের মানসিক ভারসাম্যহীন যুবক জাকির হোসেন

আমাদের বাংলা ডেস্ক : : মিলন উদ্দিন লস্কর,  শিলচর (আসাম)  ১৮ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসা...বিস্তারিত


ইরানে ফের যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা

ইরানে ফের যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা

আন্তর্জাতিক ডেস্ক : : হরমুজ প্রণালীর কাছে ইরানের হরমোজগান প্রদেশের কুহেসতাক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার পর ধোঁয়া উ...বিস্তারিত


মহারাষ্ট্রে বন্যা ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

মহারাষ্ট্রে বন্যা ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্...বিস্তারিত


এবার টিকটকে নিজেকে ‘এক নম্বর’ দাবি করলেন ট্রাম্প

এবার টিকটকে নিজেকে ‘এক নম্বর’ দাবি করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর