শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:১৯ পিএম, ২০২৫-১১-২৫
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন বলেছেন, অনেক উন্নত দেশের তুলনায় আমরা ডিজিটালি পিছিয়ে আছি। পিছিয়ে থাকলে তো আমাদের চলবে না। আমাদের এগিয়ে যেতে হবে। একটি ডিজিটাল ফেজের ভেতরে আমাদের ঢুকতে হবে। এই প্রচেষ্টায় আমাদের মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে এমআরটি বা র্যাপিড পাস অনলাইনে রিচার্জের ব্যবস্থার উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
শেখ মইনউদ্দিন বলেন, আমরা যারা এখানে ভ্রমণ করি, তাদের স্টেশনে এসে লাইন ধরে দাঁড়াতে হবে না। বাসায় বসেই এটি করা সম্ভব হবে। পরবর্তী ধাপে আমরা চেষ্টা করব যাতে এই প্রক্রিয়াটি স্মার্টফোন থেকেই সম্পন্ন করা যায়।
তিনি বলেন, শুধু এখানে তো আমরা থেমে নেই এবং আমরা থেমে থাকবও না। এমআরটি লাইন থেকে বের হয়ে যদি আমাদের বাসে উঠতে হয়, সেখানেও এই কার্ড ব্যবহার করে আমরা বাসে উঠতে পারব। এটাও আমরা ইতোমধ্যে শুরু করে দিয়েছি। যেমন হাতিরঝিল চক্রাকার বাস। তারপর আমাদের বিআরটিসি ও ওয়াটার বাস– এগুলোতেও আমরা ইতোমধ্যে বাস্তবায়ন করেছি।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, আমাদের হয়ত বেশি দিন সময় নেই। আমরা শুরু করতে পেরেছি, যা আসলে একটি সিমলেস ট্রানজিশন। সোজা কথা– যাত্রীরা যেন ভোগান্তি থেকে বেরিয়ে আসতে পারেন। যাতে বিভিন্ন জায়গায় লাইন ধরে দাঁড়িয়ে টিকিট কেটে ধাক্কাধাক্কি করে উঠতে না হয়, সেটাই আমাদের প্রধান ভিশন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. শরাফত উল্লাহ খান, বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, এসএসএল কমার্সের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited