শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:৫৩ পিএম, ২০২৬-০২-০৫
নোয়াখালী প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ প্রক্রিয়ায় মোট ৩৫ জন কারাবন্দি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে কারাগারের ভেতরে স্থাপিত দুটি ভোটকক্ষে এ ভোটগ্রহণ শুরু হয়। জেল সুপার ও নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুল বারেক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট ৪৪ জন বন্দির নাম অন্তর্ভুক্ত ছিল। আমরা ৩৭টি ব্যালট পেয়েছি। তবে মামলার কারণে দুইজন বন্দি বর্তমানে অন্য কারাগারে অবস্থান করায় তারা ভোট দিতে পারেননি। ফলে ৩৫ জন বন্দি পোস্টাল ব্যালটে ভোট প্রদান করেছেন। সেগুলো আমরা পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি। জেল সুপার আরও বলেন, ভোটগ্রহণের জন্য বন্দিদের সকাল ৮টার আগেই নাস্তা শেষ করে প্রস্তুত থাকতে বলা হয়। অবশিষ্ট আছেন ৭ জন। তাদের ব্যালট আসলে সেই ভোটগুলো সংগ্রহ করে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলা কারাগারে বর্তমানে মোট ৯৪১ জন বন্দি থাকলেও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন মাত্র ৪৪ জন, যা মোট বন্দির প্রায় ৪ দশমিক ৭ শতাংশ। কর্তৃপক্ষ আরও জানায়, অনেক বন্দিই ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে জামিন পাওয়ার আশায় পোস্টাল ব্যালটে আবেদন করতে আগ্রহ দেখাননি। কারণ, একবার পোস্টাল ব্যালটে আবেদন করলে পরবর্তীতে জামিন পেলে সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ থাকে না। এ কারণে কর্তৃপক্ষের প্রচেষ্টার পর মাত্র ৪৪ জন বন্দিকে পোস্টাল ব্যালটে ভোট দিতে রাজি করানো সম্ভব হয়।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited