বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

লাইবেরিয়ার রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

নিজস্ব প্রতিবেদক    |    ০১:১৬ পিএম, ২০২৬-০৬-০১

লাইবেরিয়ার রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

নাইজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিয়া মো. মাইনুল কবির লাইবেরিয়ার রাষ্ট্রপতি জোসেফ বোয়াকাইয়ের কাছে দেশটিতে বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র পেশ করেছেন।
সম্প্রতি লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ায় রাষ্ট্রপতির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি পরিচয়পত্র পেশ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নাইজেরিয়ায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশন।
হাই কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রদূত রাষ্ট্রপতি জোসেফ বোয়াকাইয়ের সঙ্গে একান্ত বৈঠকে করেন। এ সময় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে লাইবেরিয়ার সরকার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
একই সঙ্গে অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে তাকে গ্রহণ করায় রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকে রাষ্ট্রদূত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের বিষয়টি উল্লেখ করেন।
পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা এবং আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার কথাও তুলে ধরেন।
তিনি যুদ্ধবিধ্বস্ত লাইবেরিয়ার পুনর্গঠনে, বিশেষ করে চিকিৎসা ও অবকাঠামো খাতে বাংলাদেশি শান্তিরক্ষীদের গৌরবময় অবদানের কথা উল্লেখ করেন।
এছাড়া আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, পাটজাত পণ্য এবং তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনার কথা তুলে ধরে লাইবেরিয়ায় এসব পণ্যের রপ্তানি বৃদ্ধিতে সহযোগিতা কামনা করেন।
কৃষি খাতে বাংলাদেশের সাফল্যের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত লাইবেরিয়ায় কন্ট্রাক্ট ফার্মিং উদ্যোগ গ্রহণের প্রস্তাব দেন। তিনি বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গ্লোবাল সাউথভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।
লাইবেরিয়ার রাষ্ট্রপতি বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি শুভেচ্ছা জানান এবং দেশটিতে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ও লাইবেরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও লাইবেরিয়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একযোগে কাজ করতে পারে। আলোচনায় উত্থাপিত বিষয়গুলো তার সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলেও তিনি আশ্বাস দেন।
বৈঠকে লাইবেরিয়ার ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ইথেল ডেভিস এবং রাষ্ট্রপতি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর