শিরোনাম
মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : | ০৬:৫৮ পিএম, ২০২৬-০১-০৪
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত) বলেছেন, ঘুরিয়ে পেচিয়ে কোনো দুই নম্বরি কাজের নির্দেশনা দেওয়া হয়নি, হবে না, হবে না, হবে না। যদি আপনাদের মধ্যে কেউ দুই নম্বরি কাজ করে এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমাদের নির্দেশনা হলো তিনটি- স্বচ্ছতা, নিরেপক্ষতা এবং দৃঢ়তা। রোববার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ উপলক্ষে আয়োজিত উখিয়া ও টেকনাফ উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচন পরিচালনায় নিয়োজিত কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার আরও বলেন, কোনো দিকে ঝুঁকে যাবেন না, কোনো দিকে হেলে যাবেন না এবং কারো কথাতেই ভয় পাবেন না। কেউ ধমক দেবে আর আপনি ভড়কে যাবেন এটা হবে না। আপনি আইন অনুসরণ করে যেভাবে কাজ করতে হয় সেভাবে করবেন। তিনি বলেন, এটি সবার ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন। রাজনৈতিক ইন্সটিটিউটশন, নির্বাচন কমিশন, প্রশাসন ও পুলিশসহ সবার ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন। নির্বাচন কমিশনার সতর্ক করে বলেন, ফ্যাসিস্ট ইলিমেন্টের লোকজন বন্ধু সেজে পাশে ভিড়ছে, এদের থেকে সতর্ক থাকার দায়িত্ব কিন্তু আপনার। ওসমান হাদির হত্যাকাণ্ডে আমরা যেটি দেখলাম, তাকে কিন্তু বন্ধু সেজেই হত্যা করা হয়েছে। আপনি যদি নিরাপত্তা সচেতন না হোন তাহলে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। রাজনৈতিক নেতাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি অতীতের যেকোনো তুলনায় আমাদের রাজনৈতিক দলগুলো এবার ভালোভাবে আচরণ বিধি মেনে চলছেন। একমাত্র ঢাকায় ওসমান হাদির ঘটনা ছাড়া আর কোন বড় ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, অথচ আগের নির্বাচনগুলোতে সংহিস পরিস্থিতি ছিল। আশা করছি সবার সহযোগিতায় শেষ পর্যন্ত পরিস্থিতি এমন স্বাভাবিকই থাকবে। নির্বাচন চলাকালীন কোনোভাবেই যেন রোহিঙ্গারা ক্যাম্প থেকে বের হতে না পারে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনকে তিনি কঠোর থাকার কথা জানিয়ে বলেন, সবাইকে নজর রাখতে হবে যে ভোট চলাকালীন রোহিঙ্গারা যেন ক্যাম্পের বাইরে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। রোহিঙ্গারা রাজনৈতিক দলের মিছিল থেকে আটক হলে সেই দলেরই ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে রোহিঙ্গাদের নয়। কারণ তারা গ্রেপ্তার হলে আবার বেরিয়ে আসবে, তাই দলগুলোকেও সতর্ক থাকতে হবে। এসময় অবৈধ অস্ত্র উদ্ধারে ও সন্ত্রাস দমনে শীঘ্রই যৌথ বাহিনী অভিযান শুরু করবে বলে জানান তিনি। এছাড়া তিনি গণভোট সম্পর্কে ভোটারদের মাঝে প্রচারণা চালাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। সভায় কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীবের সভাপতিত্বে ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাত আসমার সঞ্চালনায় জেলা নির্বাচন কর্মকর্তা,বিজিবি, পুলিশ, এপিবিএন, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধিসহ উপস্থিত অনেকে বক্তব্য রাখেন।
নিজস্ব প্রতিবেদক : সাহাবুদ্দিন আহাম্মদ চৌধুরী (এমরান) দীর্ঘ প্রতীক্ষার বাঁধ ভেঙ্গে শত বাধাঁকে উপেক্ষা করে ১২ই ফ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল জাতী...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিএনপির নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ ১২ জনকে নেওয়া হয়েছে। এর মধ্য...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানসহ শপথ নিয়েছেন মন্ত্রিষদের সদস্যরা। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited