শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৩২ পিএম, ২০২৬-০২-১২
চলমান নির্বাচনে সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে গড়ে ৩২.৮৮ শতাংশ ভোট কাস্টিং হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। ইসি সচিব জানান, সারাদেশে মোট ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই গড় হিসাব পাওয়া গেছে। দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রগুলোর তথ্যানুযায়ী ৩২.৮৮ শতাংশ ভোট পড়েছে। গ্রামীণ জনপদে ভোটারদের উপস্থিতি শহরাঞ্চলের তুলনায় কিছুটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। ভোটের পরিবেশ নিয়ে সচিব সন্তোষ প্রকাশ করে তিনি জানান, এখন পর্যন্ত দেশের কোনো প্রান্তেই ভোটগ্রহণ স্থগিত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সারাদেশে কোনো ভোট কেন্দ্রে ভোট স্থগিত হয়নি। কিছু কিছু কেন্দ্রে বিচ্ছিন্ন বিশৃঙ্খলার খবর পাওয়া গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক তৎপরতার কারণে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সচিব আরও আশ্বস্ত করে বলেন, বড় কোনো নাশকতার আশঙ্কা নেই এবং ভোটাররা নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। যেখানেই উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে, সেখানেই অতিরিক্ত ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে।
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘শিক্ষা প্রতি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited