বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাঙ্গামাটির সাজেকে পানির ট্যাংক দিয়েছে সেনাবাহিনী

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৫:২০ পিএম, ২০২৬-০৪-২০

রাঙ্গামাটির সাজেকে পানির ট্যাংক দিয়েছে সেনাবাহিনী

জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম ৩৬নং সাজেক ইউনিয়নের শিয়ালদহ লুই সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় স্বাস্থ্য ঝুঁকি কমাতে এলাকাবাসীর মধ্যে বিশুদ্ধ খাবার পানির ট্যাংক বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ সোমবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের সার্বিক তত্ত্বাবধায়নে শিয়ালদহ এলাকায় স্থানীয় রবীন্দ্রলাল ত্রিপুরার নিকট পানির ট্যাংকটি হস্তান্তর করা হয়। এ বিষয়ে রবীন্দ্রলাল ত্রিপুরা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পার্বত্য এলাকায় বিভিন্ন সামাজিক কাজ করছে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে বিশুদ্ধ খাবার পানি সংরক্ষণের জন্য অনেক কষ্ট সহ্য করেছে। আজ সেনাবাহিনীর সহায়তায় এ সমস্যা দূর হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোনের টু আই সি মেজর সোলায়মান বলেন, ‘শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন’-এই মূলনীতি ধারণ করে সেনাবাহিনী বহুবছর ধরে পার্বত্য এলাকার দুর্গম জনপদগুলোতে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মানবিক সহায়তায় কাজ করে যাচ্ছে।  সেনাবাহিনী ওই এলাকার সাধারণ মানুষের মানসিক ও সামাজিক বিকাশে নতুন গতি এনে দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি উল্লেখ করেন।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর