শিরোনাম
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: | ০৩:৫৪ পিএম, ২০২০-১০-২১
জয়পুরহাটের আক্কেলপুরে যৌতুকের দাবিতে হাত-পা বেঁধে গৃহবধূর মাথার চুল কেটে ঘরে আটকে রেখে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ স্বামী, ভাসুর ও শ্বশুরকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৫ সালে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তিলকপুর ইউনিয়নের করমজি গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রুহুল আমিনের সাথে একই উপজেলার পৌওতাঁ সজ্জনকুড়ি গ্রামের মাহতাব
হোসেনের মেয়ের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকেই গৃহবধূর শাশুড়ি, শ্বশুর, ভাসুর ও স্বামী মিলিয়ে বাবার বাড়ি থেকে যৌতুক আনার জন্য চাপ দেন।
স্বামীর সংসার টিকে রাখার জন্য গরিব বাবার বাড়ি
থেকে দফায় দফায় টাকা এনে শাশুড়ি ও শ্বশুরের হাতে তুলে দিয়েছেন গৃহবধূ।
১০ অক্টোবর শনিবার আবারও বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা আনতেচাপ সৃষ্টি করলে গৃহবধূ বাবার বাড়ি থেকে যৌতুকের টাকার জন্য যেতে আপত্তি করেন। আর এতে ক্ষিপ্ত হয়ে শাশুড়ি নাজমা (৫২), শ্বশুর আবুল কালাম আজাদ ওরফে বুলু (৬০), ভাসুর শাহিন (৩৫) ও স্বামী রুহুল আমিন (৩০) গৃহবধূর হাত-পাঁ বেঁধে মাথার চুল কেটে একটি ঘরে আবদ্ধ করে বিভিন্নভাবে নির্যাতন করেন।
পরে খবর পেয়ে ১৮ অক্টোবর নির্যাতনের শিকার গৃহবধূর বাবা-মাসহ
কয়েকজন স্বজন জামাইয়ের বাড়িতে গিয়ে দেখেন—তার মেয়ের মাথার
চুল কাটা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। এ ঘটনা তাদের জামাইয়ের কাছে জানতে চাইলে তাদেরকেও মারপিট করেন ওই পরিবারে লোকজন। ওই দিন গ্রামবাসীর সহায়তায় নির্যাতিতাকে উদ্ধার করে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করানো হয়। গৃহবধূ কিছুটা সুস্থ হলে তার মা বাদী হয়ে ১৯ অক্টোবর আক্কেলপুর থানায় মামলা করেন।
এ বিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল লতিফ খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত স্বামী, শ্বশুর ও ভাসুরকে আটক করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited