শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৩২ পিএম, ২০২৫-১১-২৭
মোঃ জহির উদ্দীন, কক্সবাজার :
কক্সবাজারের উখিয়ার পালংখালী ফারিরবিল সীমান্ত দিয়ে দুজন চোরাকারবারি মিয়ানমার থেকে বাংলাদেশে আনছিল অবৈধ মাদক ইয়াবার একটি বড় চালান। গোপন খবরের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে পৌঁছে তাদের থামার নির্দেশ দিলে চোরাকারবারিরা হাতে থাকা তিনটি কালো ব্যাগ ফেলে দৌড়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ব্যাগগুলো থেকে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করে বিজিবি, যার বাজারমূল্য প্রায় ১০ কোটি ৮০ লাখ টাকা।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিকেলে এক বিবৃতিতে বলেন, বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়। পালিয়ে যাওয়া চোরাকারবারিদের ধরতে রাতভর ওই এলাকায় চিরুনি অভিযান চালানো হয়। তবে ব্যাপক তল্লাশি সত্ত্বেও তাদের আটক করা সম্ভব হয়নি। পলাতক মাদক চোরাকারবারিদের শনাক্ত ও আটক করতে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। উদ্ধার করা ইয়াবা উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited