বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রানওয়ে থেকে ছিটকে সাগরে কার্গো প্লেন, হংকং বিমানবন্দরে নিহত ২

নিজস্ব প্রতিবেদক    |    ০২:০৯ পিএম, ২০২৫-১০-২০

রানওয়ে থেকে ছিটকে সাগরে কার্গো প্লেন, হংকং বিমানবন্দরে নিহত ২

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার (২০ অক্টোবর) ভোর ৩টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে হংকং সরকার। দেশটিতে সাধারণত ভোরবেলাই কার্গো ফ্লাইট ওঠানামার সবচেয়ে ব্যস্ত সময়।
বিবিসির খবরে বলা হয়েছে, দুবাই থেকে আসা এমিরেটসের ফ্লাইট ইকে৯৭৮৮, যা অ্যারোট্রান্সকার্গো হিসেবে পরিচালিত হচ্ছিল, অবতরণের সময় রানওয়েতে থাকা একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে বিমানবন্দরের দুই কর্মী সাগরে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত রানওয়েটি তুলনামূলকভাবে নতুন। এটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যান্য রানওয়েগুলোর কার্যক্রম চালু রয়েছে।
হংকংয়ের ট্রান্সপোর্ট ও লজিস্টিকস ব্যুরো বিমানবন্দরে দুর্ঘটনার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় দুজন গ্রাউন্ড স্টাফের মৃত্যুতে আমরা দুঃখিত। তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করবে এবং বিমানবন্দর পরিচালনার নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থা গ্রহণ করবে।
এর আগে ১৯৯৯ সালের আগস্টে একটি প্রাকৃতিক দুর্যোগের সময় চায়না এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে। সে সময় তিনজন নিহত হন।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর