বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

এস আলম পরিবারের আরও ৪৩১ শতাংশ জমি-স্থাপনা জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:২৫ পিএম, ২০২৬-০১-১১

এস আলম পরিবারের আরও ৪৩১ শতাংশ জমি-স্থাপনা জব্দের আদেশ

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট ১২টি স্থানের মোট ৪৩১.৬৯ শতাংশ জমি এবং ওই জমির ওপর থাকা স্থাপনা জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ ও মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এই আদেশ দেন। দুদক সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ১৮ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪ ধারার আওতায় স্থাবর সম্পত্তি জব্দের জন্য এই আবেদন করা হয়। অভিযোগটি (মামলা) দুদকের প্রধান কার্যালয়ের এক মানিলন্ডারিং অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে করা হয়েছে। আবেদনে বলা হয়, মোহাম্মদ সাইফুল আলম (এস আলম গ্রুপের চেয়ারম্যান), তার পরিবারের সদস্য এবং স্বার্থসংশ্লিষ্ট সত্তা ও ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিং সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানের জন্য দুদকের একটি যৌথ অনুসন্ধান ও তদন্ত টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তারা বিভিন্ন ব্যাংক থেকে নামে–বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ গ্রহণ করে তা আত্মসাৎ করেছেন এবং সেই অর্থ দিয়ে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ স্থাবর সম্পদ অর্জন করেছেন। দুদক জানায়, অনুসন্ধান চলাকালে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি ও তার পরিবারের সদস্যরা এসব স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান শেষ হওয়ার আগেই যদি এসব সম্পদ স্থানান্তর হয়ে যায়, তাহলে পরে অপরাধলব্ধ অর্থ উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। এ কারণে জরুরি ভিত্তিতে সম্পদগুলো জব্দ করা প্রয়োজন হয়ে পড়ে। এমতাবস্থায় দুদকের অনুমোদনক্রমে মোহাম্মদ সাইফুল আলম, তার পরিবারের সদস্য এবং স্বার্থসংশ্লিষ্ট সত্তা ও ব্যক্তিদের নামে থাকা মোট ৪৩১.৬৯ শতাংশ জমি ও তার ওপর নির্মিত স্থাপনা জব্দের আবেদন করা হয়। আদালত আবেদনটি গ্রহণ করে জমি ও স্থাপনাগুলো জব্দের আদেশ দেন। দুদক জানিয়েছে, মানিলন্ডারিং সংক্রান্ত অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চলমান।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর