শিরোনাম
সংবাদদাতা, দিনাজপুর : | ০২:২৭ পিএম, ২০২৪-০২-০৬
জেলার চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দিয়েছে বিআরটিসি বাস। এ ঘটনায় ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।
দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত হলেন খানসামা উপজেলার গোয়ালডিহি প্লানের বাজারের ইসমাইল হোসেনের ছেলে নজরুল ইসলাম নজু (৪৫), গোয়ালডিহি বটতলী এলাকার আজিম উদ্দীনের ছেলে আব্দুল মজিদ (৫০), টেকনাফের হরিখোলা গ্রামের মৃত মংসু চাকমার ছেলে নত্তা ইয়াং চকমা (৫২) ও একই এলাকার মৃত ইশ এসং চাকমার ছেলে সাইঙ্গো চাকমা (৪৫)।
দুঘটনায় সাত থেকে আট জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে বিভিন্ন ভর্তি করা হয়েছে। ঘটনার পর চালক ও হেল্পার পালিয়ে গেছেন। ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।
ওসি জানান, রানীরবন্দর বাজারে ভ্যানটি যাত্রী নিয়ে দাঁড়িয়েছিল। এ সময় দিনাজপুর থেকে রংপুরগামী বিআরটিসি একটি বাস ঢাকা মেট্রো ব- ১৫-৫৪৯৩ ভ্যানটিকে সামনের দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। খবর পেয়ে দশমাইল হাইওয়ে থানা ও চিরিরবন্দর ফায়ার সার্ভিস উদ্ধারকাজ করছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited