শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:৪০ পিএম, ২০২৩-০৪-১৭
কুমিল্লার নাঙ্গলকোটে সোনার বাংলা এক্সপ্রেসের দুর্ঘটনার জন্য চার জনকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ রেলওয়ে।সোমবার (১৭ এপ্রিল) রেলপথ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, দুর্ঘটনায় জন্য ট্রেনের গার্ড আব্দুল কাদের (চট্টগ্রাম ডিভিশন), হাসানপুর স্টেশনের মেইনটেইনার সিগন্যাল ওয়াহিদ, লোকো মাস্টার মো. জসিম উদ্দিন (ঢাকা হেডকোয়ার্টার), সহকারী লোক মাস্টার মো. মহসিনকে (ঢাকা হেডকোয়ার্টার) সাময়িক বরখাস্ত করা হয়েছে।তদন্ত কমিটি তাদের কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান শরিফুল ইসলাম।
এদিকে, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনা তদন্তে ডিটিও (চট্টগ্রাম) তারেক মোহম্মদ ইমরানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেল স্টেশনে থেমে থাকা মালবাহী একটি ট্রেনকে ধাক্কা দেয় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। এতে সোনার বাংলা ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি দুমড়ে মুচড়ে লাইন থেকে ছিটকে যায়। এ দুর্ঘটনায় ৪০ জনের মতো আহত হন।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited