শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৯:০০ পিএম, ২০২৫-০৭-০৭
মো. আবুসালেহ (সজীব) টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের আশপাশে যত্রতত্র ও উচ্চস্বরে হর্ন বাজিয়ে মোটরসাইকল চালানোর অপরাধে সাত মোটরসাইকেল চালককে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ গেইটের সামনে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার দুল্যা মনসুর গ্রামের তারেক আহমেদ শুভ (২২) ১ হাজার,, বুধিরপাড়া গ্রামের সুজন মিয়া (৩২) ৫শ, মির্জাপুর গ্রামের সুজন সরকার (২৫) ২ হাজার, মির্জাপুর বাজারের আপন (২২) ৫শ, হিলড়া গ্রামের শাকিল (৩২) ২ হাজার, রানাশাল গ্রামের রাহাত শিকদার (৩৫) ৫শ এবং ধামরাইয়ের সাইদপাড়ার আব্দুর রহিম (২৫) ১ হাজার টাকা।
এইচএসসি পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের আশপাশের রাস্তায় যত্রতত্র ও উচ্চস্বরে হর্ন বাজিয়ে মোটরসাইকেল চলাচল করায় পরীক্ষা কেন্দ্রের পরিবেশ বিনষ্ট করছিলেন। খবর পেয়ে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ গেইটের সামনে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এসময মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৩৬,৭২, ৯২ ধারায় সাত মোটরসাইকেল চালককে ৭ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়।
এব্যাপারে ভ্রাম্যমাণ আদারতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited