বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইসরাইলে ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান : রাষ্ট্রীয় গণমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৭:০৯ পিএম, ২০২৪-১০-০২

ইসরাইলে ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান : রাষ্ট্রীয় গণমাধ্যম

ইরান প্রথমবারের মতো হাইপারসনিক অস্ত্রসহ ইসরাইলে ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এদিকে ইসরাইল এ হামলার প্রতিশোধ নেয়ার শপথ করেছে।
বুধবার রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ইরানি মিডিয়া ‘ক্ষেপণাস্ত্র নিক্ষেপের’ অনলাইন ফুটেজ সম্প্রচার করেছে। ইসলামি বিপ্লবী গার্ড কর্পস বলেছে, তেল আবিব ও অন্যান্য ঘাঁটির আশেপাশে ‘তিনটি সামরিক ঘাঁটি’ লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
রেভল্যুশনারি গার্ডস জানায়, মঙ্গলবার গভীর রাতে ‘৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।’
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে,  ইরান তাদের ভূখন্ডে প্রায় ১৮০টি  ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার বেশিরভাগই ঠেকিয়ে দেওয়া হয়েছে।
ইরান ২০২৩ সালের জুনে একটি মধ্যপাল্লাার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করে, যার শব্দের গতির চেয়ে ১৫ গুণ পর্যন্ত হাইপারসনিক গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছিলেন  অস্ত্রটি ইরানের ‘প্রতিরোধ ক্ষমতা’ বাড়িয়ে তুলবে এবং এ অঞ্চলের দেশগুলোয় শান্তি ও স্থিতিশীলতা আনবে।
ইসরাইলের প্রধানমন্ত্রী  বেঞ্জামিন  নেতানিয়াহু বলেছেন, ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে একটি ‘বড় ভুল’ করেছে।
ইসরাইল গত সপ্তাহে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহকে হত্যার পর দেশটিতে এ হামলা চালানো হয়।
ইরানের চিফ অফ স্টাফ হুঁশিয়ারি করে বলেছেন, ইরানে হামলা চালানো হলে ইসরাইলের অবকাঠামোয় আঘাত হানবে তেহরান।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর