শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:১৩ পিএম, ২০২৬-০৮-১২
মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা মো. শারফুল ইসলাম ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, ভুক্তভোগী ১৪ বছর বয়সী ওই কিশোরী উপজেলার জামিরদিয়া হোসেন আলী সরকার একাডেমির নবম শ্রেণির শিক্ষার্থী। সে প্রতিদিনের মতো গত ১১ আগস্ট ২০২৬ সকালে আনুমানিক সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ে ক্লাস করতে যায়।
অভিযোগে বলা হয়, বিদ্যালয়ে যাওয়া-আসার পথে কয়েকজন যুবক তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন এবং প্রেমের প্রস্তাব দিতেন। বিষয়টি জানতে পেরে ছাত্রীর বাবা অভিযুক্তদের সতর্ক করে তার মেয়েকে বিরক্ত না করার জন্য নিষেধ করেন।
পরে ওই দিন দুপুর আনুমানিক ২টার দিকে বিদ্যালয়ের ছুটি শেষে জামিরদিয়া হোসেন আলী সরকার একাডেমির সামনে রাস্তা থেকে অভিযুক্তদের কয়েকজনের সহায়তায় তার মেয়েকে জোরপূর্বক একটি অজ্ঞাতনামা গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন বাবা শারফুল ইসলাম।
ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ওই স্কুলছাত্রীর সন্ধান পাননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা করে তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও কোনো ফল না পেয়ে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন তার বাবা।
অভিযোগে মো. বাপ্পি মিয়া, মো. মোবারক হোসেন, মো. জুন্নায়েত, জাহিদুল ইসলাম ও হোছেন আলী প্রধানীসহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে স্কুলছাত্রীকে দ্রুত উদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
তবে অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আনা এসব অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ বিষয়ে ভালুকা মডেল থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সীমান্তে গত ৪৮ ঘণ্টায় ধারাবাহিক বিশেষ অভিযান চালিয়ে ১৬ লাখ ৩৪ হাজà...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : কক্সবাজারের টেকনাফে ইজিবাইকে করে অস্ত্র ও গোলাবারুদ পরিবহনের সময় তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডাà...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বরà§...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ সিরাজগঞ্জে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের সহযোগিতায় হোসেনপুরস্à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের অপার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থানগুলোকে কেন্দ্র করে à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নুরুল আবছার, মহেশখালী : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited