বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ফটিকছড়িতে নির্বাচন ও সাম্প্রতিক অস্থিরতা নিয়ে সভা

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:৪৮ পিএম, ২০২৬-০১-১৩

ফটিকছড়িতে নির্বাচন ও সাম্প্রতিক অস্থিরতা নিয়ে সভা

ফটিকছড়ি উপজেলায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হত্যাকাণ্ড, একাধিক অগ্নিকাণ্ড, পাহাড় কাটা, অবৈধ বালু উত্তোলনসহ সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে কঠোর নজরদারি ও সমন্বিত অ্যাকশন প্ল্যানের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, লেলাংয়ে জামায়াতকর্মী হত্যাকাণ্ডসহ সর্বশেষ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি উপজেলায় সাম্প্রতিক একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা, পাহাড় ও মাটি কাটার প্রবণতা, অবৈধ বালু উত্তোলন, অস্ত্র উদ্ধারের তথ্য, গুপ্তচরবৃত্তি এবং কাঞ্চননগরে উচ্ছেদ অভিযান নিয়ে করণীয় নির্ধারণ করা হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নজরুল ইসলাম, সেনাবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ, বিজিবির সহকারী পরিচালক সামশুল রহমান, ফটিকছড়ি থানার ওসি মুহাম্মদ সেলিম, ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র, চেয়ারম্যান সমিতির সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি এস এম মোরশেদ মুন্নাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা। বক্তারা সংঘবদ্ধ অপরাধ দমন, অপরাধের উৎস শনাক্ত, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসন-আইনশৃঙ্খলা বাহিনী-জনপ্রতিনিধি সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর