বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কুমিল্লায় চিরনিদ্রায় শায়িত সন্ত্রাসী হামলায় নিহত র‌্যাব কর্মকর্তা

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৪:৪২ পিএম, ২০২৬-০১-২১

কুমিল্লায় চিরনিদ্রায় শায়িত সন্ত্রাসী হামলায় নিহত র‌্যাব কর্মকর্তা

কুমিল্লা প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলায় নিহত র‌্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূইয়ার মরদেহ কুমিল্লায় গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের অলিপুর গ্রামের অলিপুর ভূইয়া পাড়া  ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। সেনাবাহিনী, র‌্যাব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জানাজায় অংশ নেন। জানাজা শেষে তাকে র‌্যাব-১১ এর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। জানাজায় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল মোজাহিদ হোসেন, কর্ণেল নাজমুল হাসান, কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, র‍‍্যাব- ১১ (নারায়ণগঞ্জ) সিইও লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন, র‍‍্যাব-১১ কুমিল্লা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলমসহ সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও পুলিশের সদস্যরা অংশ নেন। এর আগে চট্টগ্রামে প্রথম জানাজা শেষে নিহতের স্ত্রী, সন্তান ও পরিবারের লোকজন মরদেহ গ্রহণ করে রাত ৯টার দিকে কুমিল্লায় গ্রামের বাড়িতে নিয়ে আসেন। মোতালেব হোসেন কুমিল্লার সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের অলিপুর গ্রামের মৃত আবদুল খালেক ভূইয়ার ছেলে। ৮ ভাই ও ৩ বোনের মধ্যে নিহত মোতালেব সবার ছোট। তিনি এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক। তার বড় ছেলে সাকিব অনার্স প্রথম বর্ষ, মেয়ে শামীমা জান্নাত এসএসসি পরীক্ষার্থী ও ছোট মেয়ে মুনতাহা আক্তার ৫ম শ্রেণিতে পড়ে। তিনি বিজিবিতে যোগাদান করেন ১৯৯৩ সালে। গত দুই বছর আগে তিনি র‌্যাবে পোস্টিং নেন। রাজধানীর পিলখানা এলাকায় তার বাসা। মোতালেবের মৃত্যুর খবর সোমবার সন্ধ্যায় মোবাইল ফোনে চট্টগ্রাম থেকে গ্রামের বাড়িতে জানানো হলে পরিবারে শোকের ছায়া নেমে আসে। বিকেলে গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, মরদেহ দেখতে স্বজন ও প্রতিবেশীরা বাড়িতে ভিড় করছে। এ সময় নিহতের বড় ভাই জাকির হোসেন ভূইয়া বলেন, গত শুক্রবার আমার ভাই বাড়িতে এসেছিল। চট্টগ্রামে যাওয়ার সময় তার বড় মেয়ে বারবার বলছিল আব্বু আজ যেও না। মেয়েকে সান্ত্বনা দিয়ে মোতালেব বলেছিল, সরকারি কাজ, যেতেই হবে। মেয়েটি কান্না বুকে জমা রেখেই বাবাকে বিদায় দেয়।  মৃত র‌্যাব কর্মকর্তার বড় ভাই আমির হোসেন সর্দার বলেন, মোতালেব পরিবারে ছোট হওয়ায় সে ছিল খুব আদরের। ছোটবেলা থেকেই ছিল বেশ সাহসী ও মেধাবী। সে জীবন দিয়ে তার মধ্যে যে দেশপ্রেম আছে তার প্রমাণ দিয়ে গেল। তার মৃত্যুতে এ পরিবারটি এতিম হয়ে গেল। কোনোভাবেই মোতালেবের স্ত্রী-সন্তানদের কান্না থামাতে পারছি না। র‌্যাব ১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, দায়িত্বপালনকালে সন্ত্রাসীদের হাতে মোতালেবের এ মৃত্যু সত্যই দুঃখজনক। দেশের জন্য এমন মৃত্যু অনুস্মরণীয় হয়ে থাকেবে। আমরা সবসময় এ পরিবারের পাশে থাকব। প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যায় সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় মোতালেব হোসেন ভূইয়া  নিহত হন। এতে র‌্যাবের আরও তিন সদস্য আহত হয়েছেন।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর