শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ১১:৪১ এএম, ২০২২-০৮-০৬
গণপরিবহনের ভাড়া পুনঃনির্ধারণ না করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করায় চট্টগ্রাম নগরে বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিকদের বিভিন্ন সংগঠন। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
এ অবস্থায় তারা বিকল্প ব্যবস্থায় গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু সেজন্য দিতে হচ্ছে বেশি ভাড়া। পরিবহন মালিক-শ্রমিকরা বলছেন, হঠাৎ করেই জ্বালানির দাম বাড়লেও ভাড়া সমন্বয় করা হয়নি। আর লোকসান দিয়ে গাড়ি চালানো সম্ভব নয়, ভাড়া না বাড়ানো পর্যন্ত নগরে যানবাহন চলবে না।
শনিবার (৬ আগস্ট) সকাল থেকে নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, যাত্রীরা সড়কে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাস পাচ্ছেন না। জরুরি প্রয়োজনে কেউ রিকশা কিংবা সিএনজিতে চলাচল করছেন। আবার কেউ কেউ ভাড়ায় চালিত মোটরবাইক কিংবা প্রাইভেট কারে অতিরিক্ত ভাড়া দিয়ে রওনা দিচ্ছেন গন্তব্যের উদ্দেশ্যে। স্কুল ও কলেজের শিক্ষার্থীদের পায়ে হেঁটে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে দেখা গেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বলেন, সব গণপরিবহন মালিকদের সংঠনের সাথে ঐক্যবদ্ধ হয়ে সর্বসম্মতিতে গণপরিবহনের ভাড়া পুনঃনির্ধারণ না হওয়া পর্যন্ত বাস না চালানোর ঘোষণা দিয়েছি।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
আমাদের বাংলা : : উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited