বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

খাদ্যপণ্য রপ্তানি করে বিশ্ববাজার দখলে নিতে পারে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৫৩ পিএম, ২০২২-১০-১৩

খাদ্যপণ্য রপ্তানি করে বিশ্ববাজার দখলে নিতে পারে বাংলাদেশ

প্রক্রিয়াজাত করা কৃষি খাদ্য রপ্তানি করে বাংলাদেশ খুব সহজেই বিশ্ববাজার দখলে নিতে পারে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, আমাদের কৃষিপণ্যের পর্যাপ্ত যোগান রয়েছে, রয়েছে দক্ষ শ্রমিকও। এগুলো ব্যবহার করে খুব সহজেই আমরা বিশ্ববাজার দখলে নিতে পারি। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত সেমস গ্লোবাল ইউএসএ এর একটি প্রদর্শনী অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। করোনা মহামারির সময়ও দেশের অর্থনীতি সচল ছিল উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, করোনার সময় আমাদের মেগাপ্রকল্পগুলো চালু ছিল। যার ফলে আমরা পদ্মা সেতুসহ বিভিন্ন্ প্রকল্পের কাজ শেষ করতে সক্ষম হয়েছি। যা আমাদের ব্যবসার ক্ষেত্রে সুযোগ তৈরি করে দিয়েছে। উদ্যোক্তাদের শিল্প মন্ত্রণালয় সবধরনের সুবিধা দেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমানে জিডিপির (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি ফলে দেশের বিভিন্ন সেক্টরে নতুন নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি হয়েছে। এ ধরনের প্রদর্শনীগুলো স্থানীয় বিনিয়োগ বাড়াবে, যা শিল্পায়নকে ত্বরান্বিত করবে। এসময় রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান বলেন, অসংখ্য দেশি এবং বিদেশি প্রতিনিধিরা এ আয়োজনে প্রতিনিধিত্ব করছে যা ব্যবসায়ীদের মধ্যে যোগসূত্র তৈরি করবে। বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্সের (বিএসিসি) প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমদ বলেন, এ ধরনের প্রদর্শনী বহির্বিশ্বের কাছে বাংলাদেশর শিল্প ও বাণিজ্যে ক্ষেত্রে সফলতার চিত্র তুলে ধরতে সহায়তা করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সেমস গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম এবং চেন্নাই ফার্টিলিটি সেন্টার এবং রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ভি এম থমাস।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর